এক্সপ্লোর

ত্রিদেশীয় টি-২০: শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল ভারত

কলম্বো: প্রথম ম্যাচের হারের মধুর বদলা নিল ভারত। ফিরতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে জিতে লিন রোহিত-ব্রিগেড। এদিন রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি মেন ইন ব্লু-দের। এদিন ফের ব্যর্থ হন রোহিত শর্মা। ১১ রান করেই ধনঞ্জয়ের বলে ফিরে যান তিনি। দলের রান তখন ১৩। ২২ রানে দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। ফের ধনঞ্জয়। এবার তাঁর শিকার শিখর ধবন (৮)।

লোকেশ রাহুল ও সুরেশ রায়না মিলে ইনিংস টানতে থাকেন। দুর্ভাগ্যবশত, হিট উইকেট হন রাহুল (১৮)। ফর্মে ছিলেন রায়না। যদিও বড় রান করতে ব্যর্থ হন তিনি। (১৫ বলে ২৭)। অপরাজিত থেকে দলকে জয়ের বৈতরণী পার করেন মণীশ পাণ্ডে (৩১ বলে ৪২) এবং দীনেশ কার্তিক (২৫ বলে ৩৯)।

ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফিরতি ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্যমাত্রা রাখল শ্রীলঙ্কা। সোমবার বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে লঙ্কাবাহিনী। প্রথম ১০ ওভারে৪  ওঠে ২ উইকেটের বিনিময়ে ৯৪ রান। শ্রীলঙ্কার হয়ে এদিন ভাল রান করেন ওপেনার কুসল মেন্ডিস। ৫৫ রান (৩৮ বল) করেন তিনি। মারেন ৩টি চার ও ৩টি ছক্কা।

সেই সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা হয়ত ২০০-র কাছাকাছি রান করে ফেলবে। কিন্তু, এখান থেকে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন বোলাররা। পরের ৯ ওভারে ওঠে মাত্র ৫৮ রান। খোয়া যায় ৭ উইকেট।

ত্রিদেশীয় টি-২০: শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল ভারত

মেন্ডিস আউট হতেই শ্রীলঙ্কার রান তোলার গতিও স্লথ হয়ে পড়ে। দলের আর কোনও ব্যাটসম্যান তেমন প্রভাব ফেলতে পারেননি। অন্যদিকে, ভারতের হয়ে সবচেয়ে সফল ছিলেন শার্দুল ঠাকুর। ২৭ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ২টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট দখল করেন জয়দেব উনাদকত, যুযবেন্দ্র চহাল এবং নবাগত বিজয় শঙ্কর।

প্রসঙ্গত, এদিন ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফিরতি ম্যাচে কলম্বোয় মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। বৃষ্টিতে প্রায় এক-ঘণ্টা সময় নষ্ট হওয়ায় ম্যাচটি ১৯ ওভারে নামিয়ে আনা হয়েছে। ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। ঋশভ পন্তের জায়গায় প্রথম এগারোয় জায়গায় পেয়েছেন লোকেশ রাহুল।

অন্যদিকে, শ্রীলঙ্কা দলেও একটি পরিবর্তন করা হয়েছে। স্লো ওভার রেটের জন্য অধিনায়ক দীনেশ চান্দিমল এক ম্যাচ সাসপেন্ড হওয়ায় দলে ঢুকেছেন সুরঙ্গ লাকমল। দলের অধিনায়কত্বের ভার গিয়েছে থিসারা পেরেরার কাঁধে।

এদিনের ম্যাচটি দুদলের কাছেই গুরুত্বপূর্ণ। কারণ, উভয় দলই দুটি করে ম্যাচ খেলে একটি জিতেছে একটি হেরেছে। সিরিজের প্রথম ম্যাচে লঙ্কাবাহিনীর কাছে হারে ভারত। দ্বিতীয় ম্যাচে প্রতিযোগিতার তৃতীয় দল বাংলাদেশকে হারায় ভারত। আবার শনিবার, বাংলাদেশের কাছে হারে শ্রীলঙ্কা।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget