এক্সপ্লোর

দুরন্ত শতরান রোহিতের, অর্ধশতরান ধোনির, শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ দখল ভারতের

পাল্লেকেল: রোহিত শর্মার দুরন্ত অপরাজিত শতরান ও মহেন্দ্র সিংহ ধোনির অর্ধশতরানের ওপর ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচও সহজেই জিতে নিল ভারত। এই জয়ের সুবাদে পাঁচম্যাচের সিরিজ ৩-০ এগিয়ে দখল করল কোহলি-বাহিনী।

এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কাপুগেদারা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১৭ রান তোলে লঙ্কা-বাহিনী। জবাবে ৪৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১৮ রান তোলে ভারত।

সেই সময় দর্শকদের একাংশের থেকে মাঠে মুহূর্মূহূ বোতল উড়ে আসতে শুরু করলে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। কিছুক্ষণ পর ম্যাচ পুনরায় শুরু হলে সহজেই বাকি রান তুলে নেয় ভারত।

এদিন ভারতের ব্যাটিংয়ের প্রধান আকর্ষণ ছিলেন রোহিত শর্মা। রান তাড়া করতে নেমে এদিন প্রথমেই ধাক্কা খায় ভারত। মাত্র ৫ রান করেই ফিরে যান শিখর ধবন। লাসিথ মালিঙ্গার বলে বোলড হন তিনি।

এরপর অল্প সময়ের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মেন ইন ব্লু-রা। এদিনও ব্যর্থ হন অধিনায়ক বিরাট কোহলি (৩)। এরমধ্যেই গতম্যাচের মতো এদিনও শুরু হয়ে যায় ধনঞ্জয়-ম্যাজিক। দ্রুত ব্যবধানে লোকেশ রাহুল ও কেদার যাদবকে তুলে নেন তিনি।

পরপর দুটি ম্যাচে এই দুই ব্যাটসম্যান ধনঞ্জয়ের শিকার হলেন। ৬১ রানে তখন চার উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত। সেই সময় ক্রিজে আসেন বহু-যু্দ্ধের ঘোড়া মহেন্দ্র সিংহ ধোনি। রোহিত শর্মার সঙ্গে তিনি ইনিংস গড়তে শুরু করেন।

উইকেট টিকিয়ে রেখে দুই ব্যাটসম্যান তখন ভারতের রানকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন। ক্রিজে থিতু হওয়ার পর ধোনি ও রোহিত নিজেদের ছন্দে খেলতে শুরু করে দেন। বিপক্ষ বোলাররা এই দুজনকে বিব্রত করার কোনও সুযোগ পাননি।

এদিন ১৪৫ বলে ১২৪ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। তাঁর ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও ২টি ছক্কায়। অন্যদিকে, ৮৫ বলে ৬৭ রান করে অপরাজত থাকেন ধোনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৪টি চার ও একটি ছয়। দুই ব্যাটসম্যান মিলে ১৫৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

Jasprit Bumrah, Niroshan Dickwella

এর আগে, জসপ্রীত বুমরাহর দাপটে ভারতের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১৭ রান করে শ্রীলঙ্কা। বুমরাহ মাত্র ২৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন।

এদিন শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। লড়াই করেন একা লাহিড়ু থিরিমানে (৮০)। তাঁকে কিছুটা সঙ্গত করেন দীনেশ চান্দিমাল (৩৬) ও মিলিন্দা সিরিবর্ধনা। আর কেউ বড় রান করতে পারেননি। বুমরাহর পাঁচ উইকেটের পাশাপাশি একটি করে উইকেট নেন হার্দিক পাণ্ড্য, কেদার যাদব ও অক্ষর পটেল।

সিরিজের প্রথম দুটি ম্যাচেই জিতে গিয়েছে ভারত। এই ম্যাচ জিতে টেস্টের পর একদিনের সিরিজও জিতে নিল বিরাট কোহলির দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget