এক্সপ্লোর

দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জয়, সিরিজ ২-০ জিতল ভারত

হায়দরাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট তিন দিনেরও কম সময়ে জিতেছিল ভারতীয় দল। আজ দ্বিতীয় টেস্টও তিন দিনেই জিতে নিল বিরাট কোহলির দল। ফলে সিরিজ ২-০ ফলে জিতল ভারতীয় দল। ক্যারিবিয়ানরা সেভাবে লড়াই করতেই পারল না। এই টেস্টে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১২৭ রানে অলআউট হওয়ার পর জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭২ রান। ১৬.১ ওভারেই ৭৫ রান তুলে নিলেন লোকেশ রাহুল (৩৩) ও পৃথ্বী শ (৩৩)। ১০ উইকেটে জিতল ভারত। এর আগে আজ সকালে ভারতীয় দল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। মাত্র ৫৯ রানে ৬ উইকেট পড়ে যায়। শতরান হারান গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান ঋষভ পন্থ (৯২) ও অজিঙ্কা রাহানে (৮০)। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার ৫৬ রান দিয়ে ৫ উইকেট নেন। ৩৬৭ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। বিরাট কোহলিরা এগিয়ে ছিলেন ৫৬ রানে। গতকাল রস্টন চেসের শতরানের সুবাদে প্রথম ইনিংসে ৩১১ রান করে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৪ উইকেটে ৩০৮। আজ শুরুতেই রাহানেকে ফেরান হোল্ডার। তাঁর বলেই কোনও রান না করে আউট হন রবীন্দ্র জাডেজা। রবিচন্দ্রন অশ্বিন করেন ৩৫ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই ক্রেগ ব্রেথওয়েটের (০) উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের শেষ দুই বলে উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসের প্রথম বলে উইকেট পেলে হ্যাটট্রিক করতে পারতেন উমেশ। কিন্তু তিনি অল্পের জন্য সেই সুযোগ হারালেন। চতুর্থ ওভারে ক্যারিবিয়ানদের দ্বিতীয় উইকেটের পতন হয়। অপর ওপেনার কিয়েরন পাওয়েলকেও শূন্য রানে ফেরান অশ্বিন। শাই হোপ (২৮) ও হেটমায়ার (১৭) কিছুটা লড়াই করেন। প্রথম ইনিংসে শতরান করা রস্টন চেস (৬) এবার আর রান পাননি না। তাঁকে ফেরান উমেশ। শেন ডাউরিচকেও (০) ফেরান উমেশ। চা পানের বিরতিতে রান ছিল ৬ উইকেটে ৭৬। এরপর হোল্ডার (১৯) ও সুনীল অ্যামব্রিস (৩৮) কিছুটা লড়াই করেন। বাকিরা বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। উমেশ চারটি, জাডেজা তিনটি, অশ্বিন দু’টি এবং কুলদীপ যাদব একটি উইকেট নেন। এই ম্যাচে ১০ উইকেট নেন উমেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget