এক্সপ্লোর

লক্ষ্য ২০১৯ বিশ্বকাপের দল গঠন, কাল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ ভারতের

ডাম্বুলা: টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ উড়িয়ে দিয়েছে ভারত। প্রথমবার বিদেশের মাটিতে বিপক্ষকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করেছে বিরাট কোহলির দল। এবার শুরু হচ্ছে একদিনের সিরিজ। কাল প্রথম একদিনের ম্যাচ। তবে প্রতিপক্ষ নয়, বিরাটদের ভাবনায় ২০১৯ সালের বিশ্বকাপের জন্য দল তৈরি। সেই লক্ষ্যেই এই সিরিজে খেলতে নামছে টিম ইন্ডিয়া। এই সিরিজের দল গঠনের সময়ই প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছিলেন, বিশ্বকাপের জন্য দল গঠনের লক্ষ্যে সব ক্রিকেটারকে দেখে নিতে চান তাঁরা। সেই ঘোষণা অনুযায়ীই এগিয়ে চলেছে ভারতীয় দলের থিঙ্ক-ট্যাঙ্ক। প্রথম ম্যাচের আগেই জানিয়ে দেওয়া হয়েছে, এই সিরিজের পাঁচটি ম্যাচেই চার নম্বরে ব্যাট করবেন ওপেনার লোকেশ রাহুল। তিনি এখনও পর্যন্ত ৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সবকটিতেই তিনি ওপেন করেছিলেন। কিন্তু এবার তাঁকে মিডল অর্ডারে ব্যাট করতে পাঠিয়ে পারফরম্যান্স দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দল সূত্রে খবর, এই সিরিজে প্রথম পছন্দের দুই ওপেনার শিখর ধবন ও রোহিত শর্মা। তিন নম্বরে অধিনায়ক বিরাটের নামার সম্ভাবনাই বেশি। পাঁচ নম্বরে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বা অজিঙ্ক রাহানে নামতে পারেন। এরপর মণীশ পাণ্ডে ও হার্দিক পাণ্ড্য থাকবেন। এই সিরিজে প্রথমসারির বোলারদের বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে প্রথম ম্যাচে দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহই খেলবেন। বিরাটের প্রথম পছন্দের স্পিনার কুলদীপ যাদব। দ্বিতীয় স্পিনার হিসেবে দলে আসার লড়াই অক্ষর পটেল ও যুজবেন্দ্র চাহালের মধ্যে। অলরাউন্ডার হিসেবে হার্দিক আছেন। টেস্ট সিরিজের লজ্জা মুছে ফেলার পাশাপাশি ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের লক্ষ্যে এই সিরিজে খেলতে নামছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে শ্রীলঙ্কার আর দুটি একদিনের ম্যাচ জেতা দরকার। ভারতের বিরুদ্ধে এই সিরিজে সেটাই শ্রীলঙ্কার লক্ষ্য। তবে ২০১৫ সালে শেষ একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে ৫-০ উড়িয়ে দিয়েছিল ভারত। সম্প্রতি জিম্বাবোয়ে ৩-২ হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। এই হারের পরেই অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ফলে নতুন অধিনায়ক উপুল থরঙ্গার কাজটা খুব কঠিন।

সেরা শিরোনাম

Bengal vs Delhi Day 4 Lunch: সুমন্তর ম্যাজিক বলে কল্যাণীতে নাটক, লাঞ্চ বিরতিতে দিল্লি এগিয়ে ১০ রানে, লড়ছেন বাদোনি
সুমন্তর ম্যাজিক বলে কল্যাণীতে নাটক, লাঞ্চ বিরতিতে দিল্লি এগিয়ে ১০ রানে, লড়ছেন বাদোনি
WTC: ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
Shubman Gill: দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল
দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল
Rohit Sharma: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget