এক্সপ্লোর

জাডেজার ৫ উইকেট, শ্রীলঙ্কাকে ইনিংস ও ৫৩ রানে হারিয়ে দ্বিতীয় টেস্ট, সিরিজ জয় ভারতের

কলম্বো: দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিসের অনবদ্য শতরান বৃথা হয়ে গেল। প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কাকে সহজেই হারিয়ে সিরিজ জিতে গেল ভারত। প্রথম টেস্টের মতো এই ম্যাচও পাঁচদিনে গড়াল না। আজই দ্বিতীয় সেশনে শেষ হয়ে গেল খেলা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাডেজা একাই দলকে জয় এনে দিলেন। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ৩৮৬ রানে। ফলে ইনিংস ও ৫৩ রানে ম্যাচ জিতল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই এই সিরিজ জেতার সুবাদে টানা আটটি সিরিজ জিতল ভারত। গতকালের ২ উইকেটে ২০৯ রান থেকে আজকের খেলা শুরু করে শ্রীলঙ্কা। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ফিরে যান মালিন্দা পুষ্পকুমার (১৬) ও অধিনায়ক দীনেশ চান্ডিমাল (২)। এরপর দিমুথ করুণারত্নে (১৪১) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (৩৬) লড়াই চালাচ্ছিলেন। চাপের মুখে অনবদ্য শতরান করেন কুশল মেন্ডিস। আজ শতরান পূরণ করেন করুণারত্নে। তবে বল হাতে কামাল করলেন জাডেজা। তিনি এই ইনিংসে ফেরান করুণারত্নে, ম্যাথুজ, চান্ডিমাল ও দিলরুবান পেরেরা (৪) ও ধনঞ্জয় ডি সিলভাকে (১৭)। দুটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও হার্দিক পাণ্ড্য। একটি উইকেট নিয়েছেন উমেশ যাদব। মধ্যাহ্নভোজের বিরতির আগে পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন করুণারত্নে ও ম্যাথুজ। তবে দিনের দ্বিতীয় সেশনে ভারতের বোলাররা সাফল্য এনে দিলেন দলকে। ফলে ম্যাচ ও সিরিজ জিতল বিরাট কোহলির দল। এই সিরিজে শুরু থেকেই দাপট দেখাচ্ছে ভারত। গতকাল ম্যাচের দ্বিতীয় দিনের তৃতীয় সেশন এবং আজ প্রথম সেশনের শেষদিক ছাড়া প্রতিরোধই গড়তে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। গলে প্রথম টেস্টে প্রথম ইনিংসের ৬০০-র বেশি রান করেছিল ভারত। তবে সেই ম্যাচে বিপক্ষকে ফলো অন করাননি বিরাট। এই ম্যাচে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৬২২ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৮৩ রানে অলআউট হয়ে যায়। এরপর ফলো অন করতে নেমে তারা চতুর্থ দিন দ্রুত অলআউট হয়ে গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget