এক্সপ্লোর
আন্তর্জাতিক টি-২০ র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে নামল ভারত

দুবাই: আন্তর্জাতিক টি-২০ র্যাঙ্কিংয়ে দুধাপ নামল ভারত। মঙ্গলবার আইসিসি-র প্রকাশিত সর্বশেষ টি-২০ ক্রমতালিকায় চার নম্বরে রয়েছে বিরাট-বাহিনী। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে জানানো হয়, ভারত ৬ পয়েন্ট খুইয়ে ১১৮ পয়েন্টে রয়েছে।
তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ১২৫। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান। দুজনের পয়েন্টই ১২১। তবে, ভগ্নাংশের বিচারে এগিয়ে ইংল্যান্ড।
ভারতের ঠিক পরেই পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সপ্তম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম শ্রীলঙ্কা। দশম স্থানে বাংলাদেশ। জিম্বাবোয়ে রয়েছে দ্বাদশ স্থানে।





















