এক্সপ্লোর

আজ লিডসে সিরিজ জয়ের টক্কর ভারত ও ইংল্যান্ডের

লিডস: ইংল্যান্ডের বিরুদ্ধে আগেই টি ২০ সিরিজ জিতেছে ভারত। এরপর একদিনের সিরিজের প্রথম ম্যাচেও জয় দিয়ে শুরু করে ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারত। আজ সিরিজের তৃতীয় তথা নির্নায়ক ম্যাচ। এই ম্যাচ জিতে ভারত সিরিজ পকেটে পুরতে মরিয়া। অন্যদিকে, লর্ডসের জয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড শিবিরও। হেডিংলিতে তাই ভারতের কাজটা একেবারেই সহজ হবে না। সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে কয়েকটি ভুলের মাশুল গুণতে হয়েছে টিম ইন্ডিয়াকে। প্রথমে বোলাররা বেশ কিছ অতিরিক্ত রান দেন, যার বলে ইংল্যান্ড চ্যালেঞ্জিং স্কোর করতে সক্ষম হয়। এরপর ব্যাটসম্যানরাও ইংরেজ বোলারদের সেভাবে মোকাবিলা করতে পারেননি। সুরেশ রায়না ও অধিনায়ক বিরাট কোহলি ছাড়া অন্য কোনও ব্যাটসম্যানই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ওপেনার শিখর ধবন এবং পরে মহেন্দ্র সিংহ ধোনি শুরুটা ভালো করলেও তা কাজে লাগিয়ে বড় স্কোর করতে ব্যর্থ হন। টপ অর্ডারে লোকেশ রাহুল, রোহিত শর্মা ও হার্দিক পান্ড্যরা ব্যর্থ হন। ইনিংসের মাঝের ওভারগুলিতে ইংল্যান্ডের বোলারদের কঠিন পরিস্থিতিতে ফেলতে ভারতের মিডল অর্ডারকে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে। গত ম্যাচে বোলিং বিভাগে একমাত্র কুলদীপ যাদবই উইকেট পেয়েছিলেন। তবে তিনটি উইকেট নিলেও ১০ ওভারে ৬৮ রান দেন তিনি। পেসার উমেশ যাদব, হার্দিক পান্ড্য ও সিদ্ধার্থ কউলরাও দেদার রান দিয়ে ফেলেছিলেন। প্রতিপক্ষ শিবিরের জো রুট, ইয়োন মর্গ্যান ও জেসন রয়রা ফর্মে ফিরেছেন। তাই তাঁদের আটকাতে নয়া কৌশল নিতে হবে ভারতীয় বোলারদের। প্রথম ম্যাচে হারের পর ইংল্যান্ড দ্রুত ভুল থেকে শিক্ষা নিয়েছে। বিশেষ করে চায়নাম্যান বোলার কুলদীপকে সামলানোর ক্ষেত্রে মুন্সিয়ানার ছাপ দেখা গিয়েছে ইংরেজ ব্যাটসম্যানদের মধ্যে। রুট ও মর্গ্যান গত ম্যাচে যথাক্রমে ১১৩ ও ৫৩ রান করেন। জেসন রয় ও বেয়ারস্টোর খেলাতেও ফর্মে ফেরার ঝলক দেখা গিয়েছে। কাজেই ইংরেজ শিবিরের টপ অর্ডার নির্ভরযোগ্য হয়ে উঠেছে।সামান্য চিন্তা রয়েছে মিডল ও লোয়ার মিডল অর্ডার নিয়ে। বেন স্টোকস, জস বাটলার ও মইন আলিরা শুরুটা ভালো করেও খুব বেশি রান করতে পারেননি। এই তিন ব্যাটসম্যান যদি শেষ ম্যাচে ক্লিক করে যান, তাবলে ভারতের পক্ষে কাজ কঠিনতর হয়ে উঠবে। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বোলিং বিভাগও অনেকটাই উন্নতি করেছে। পেসার লিয়াম প্লুঙ্কেট ও ডেভিড উইলির সঙ্গে দুই স্পিনার আদিল রশিদ ও মার্ক উডের পারফরম্যান্স ইংল্যান্ড শিবিরকে স্বস্তি দিয়েছে।

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান লড়াই, ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১৪৯/৪
ইনদওরে টানটান লড়াই, ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১৪৯/৪
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget