এক্সপ্লোর

India vs England Test series: দর্শক ভর্তি মাঠেই আয়োজিত হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

ভারত- ইংল্যান্ড টেস্ট সিরিজের সব ম্যাচেই মাঠে দর্শক ফিরতে চলেছেন। ১৯ জুলাই থেকে এই নিয়ম চালু হতে চলেছে। ভারত- ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা ৪ অগাস্ট থেকে।

লন্ডন: করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমতেই বিধিনিষেধ কিছুটা শিথিল করার ভাবনাচিন্তা করল ব্রিটিশ সরকার। ভারত- ইংল্যান্ড টেস্ট সিরিজের সব ম্যাচেই মাঠে দর্শক ফিরতে চলেছেন।

কোভিডের জন্য ব্রিটেনে একাধিক বিধিনিষেধ ছিল। কিন্তু আক্রান্তের সংখ্যা কমেছে এখন অনেকটাই। তার জন্য কিছুটা নিয়ম শিথিল করতে চলেছে প্রশাসন। ১৯ জুলাই থেকে এই নিয়ম চালু হতে চলেছে।

ভারত- ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা ৪ অগাস্ট থেকে। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত- নিউজিল্যান্ড ম্যাচে সীমিত সংখ্যক দর্শক স্টেডিয়ামে ঢোকার অনুমিত দেওয়া হয়েছিল। করোনার প্রকোপ তখনও বেশি ছিল বলে প্রতিদিন মাঠে নির্দিষ্ট সংখ্যক দর্শক প্রবেশেরই অনুমতি মিলেছিল। তবে আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে তা নিয়ে আর কোনও বাধা রইল না।

আগামী ৪ অগাস্ট ট্রেন্টব্রিজের নটিংহ্যামে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত- ইংল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তীরে এসে তরী ডুবেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে হারের পর এই প্রথমবার টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। রুটদের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আগামী ১০ সেপ্টেম্বর ২ দলের মধ্যে টেস্ট সিরিজ শেষ হবে।

এর আগে ভারত সফরে টেস্ট সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। প্রথম টেস্টে জয় পেলেও সিরিজে ভারত জিতে নেয় দুরন্ত কামব্যাক করে। কিন্তু ইংল্যান্ডের মাটিতে গিয়ে টেস্ট সিরিজে ২০১৮ সালে হেলায় হারতে হয়েছিল বিরাট কোহলির দলকে। তাই রানীর দেশে সিরিজ জিততে মরিয়া থাকবে ভারতীয় দল। চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর দলের পারফর্ম্যান্স নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। আপাতত বিরাট, রোহিত, রাহানেরা বিশ্রামে রয়েছেন। আগামী ১৪ জুলাই থেকে ফের অনুশীলেন নামার কথা ভারতীয় ক্রিকেটারদের।

ইংল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড ব্রিটিশ প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। নিজের ট্যুইটারে এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন ব্রড। আপাতত ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলত নামার জন্য মুখিয়ে রয়েছেন ব্রড। ইংল্যান্ডের সিমিং উইকেটে অ্যান্ডারসন, ব্রডের চ্যালেঞ্জ কতটা ভালোভাবে সামলায় ভারতীয় ব্যাটসম্যানরা তা দেখার।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: নিজের দ্বিতীয় আইপিএলেই একাধিক পদক ঝুলিতে, ক্রিকেট কেরিয়ার নিয়ে বড় বয়ান সূর্যবংশীর
নিজের দ্বিতীয় আইপিএলেই একাধিক পদক ঝুলিতে, ক্রিকেট কেরিয়ার নিয়ে বড় বয়ান সূর্যবংশীর
IPL 2026 Final: আগুন গ্রাসে Gujarat Titans-এর টিম বাস, IPL ফাইনালের পর বড়সড় দুর্ঘটনা! অল্পের জন্য রক্ষা ক্রিকেটারদের
আগুন গ্রাসে Gujarat Titans-এর টিম বাস, IPL ফাইনালের পর বড়সড় দুর্ঘটনা! অল্পের জন্য রক্ষা ক্রিকেটারদের
Eden Gardens: আইপিএলের সেরা মাঠ, কোহলিদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ইডেন গার্ডেন্স পেল ৫০ লক্ষ টাকা
আইপিএলের সেরা মাঠ, কোহলিদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ইডেন গার্ডেন্স পেল ৫০ লক্ষ টাকা
Arjun Tendulkar: অর্জুনকে ঘিরে সমর্থকদের সেলফি তোলার আবদার, জবাবে জুনিয়র তেন্ডুলকরের কর্মকাণ্ডের ভিডিও হল ভাইরাল
অর্জুনকে ঘিরে সমর্থকদের সেলফি তোলার আবদার, জবাবে জুনিয়র তেন্ডুলকরের কর্মকাণ্ডের ভিডিও হল ভাইরাল

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget