এক্সপ্লোর

ভুবনেশ্বর, বুমরাহর পরিবর্ত পেসার আছে ভারতের: জাহির

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ টেস্টের সিরিজে চোট পাওয়া ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ খেলতে না পারলেও ভারতীয় দলের সমস্যা হবে না। এমনই মনে করছেন প্রাক্তন তারকা পেসার জাহির খান। তাঁর মতে, ভারতীয় দলে অনেক পরিবর্ত পেসার আছেন। তাঁরা অনায়াসেই ভুবনেশ্বর ও বুমরাহর জায়গা নিতে পারবেন। নির্বাচকরা প্রথম তিনটি টেস্টের জন্য যে দল ঘোষণা করেছেন, তাতে ভুবনেশ্বরকে রাখা হয়নি। বুমরাহ দ্বিতীয় টেস্ট থেকে খেলতে পারবেন বলে জানানো হয়েছে। পেসার হিসেবে দলে আছেন ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব ও শার্দুল ঠাকুর। এছাড়া পেসার-অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও দলে আছেন। ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। ভারতীয় দল সম্পর্কে জাহির বলেছেন, ‘বুমরাহ চোট পেয়েছে। ভুবনেশ্বর কুমারেরও চোট আছে। আসন্ন সিরিজের পরিপ্রেক্ষিতে এই চোট চিন্তার বিষয়। তবে আমার বিশ্বাস, এই দুই পেসার চোট পেলেও পাঁচ ম্যাচের সিরিজ যথেষ্ট লম্বা। উমেশ, ইশান্ত খেললে সিনিয়র বোলার হিসেবে নেতৃত্ব দিতে পারবে। শামির রেকর্ডও বেশ ভাল। তাই ভুবি ও বুমরাহর অভাব অনুভূত হলেও ভারতের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী।’ সম্প্রতি কিংবদন্তী সচিন তেন্ডুলকর বলেছেন, বর্তমান ভারতীয় দলের বোলিং আক্রমণই সেরা। জাহিরেরও একই মত। এ বিষয়ে তিনি বলেছেন, ‘প্রত্যেক বোলারের ধরন যদি দেখা যায়, তাহলে বলা যায় এই আক্রমণই সবচেয়ে ভাল। কারণ, বিভিন্ন পরিবেশে ভিন্ন ধরনের বোলাররা ভাল পারফরম্যান্স দেখাতে পারেন।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket Team: দুরারোগ্য় ব্যাধিতে আক্রান্ত প্রবীণ ক্রিকেটারদের পাশে দাঁড়াতে সিএবি-কে প্রস্তাব, আশায় ময়দান
দুরারোগ্য় ব্যাধিতে আক্রান্ত প্রবীণ ক্রিকেটারদের পাশে দাঁড়াতে সিএবি-কে প্রস্তাব, আশায় ময়দান
Saltlake Stadium Statue: 'অদ্ভূত বিদঘুটে কাটা পা..', বলেছিলেন ক্রীড়ামন্ত্রী, ভাঙা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিজাইন করা যুবভারতীর সামনের সেই স্ট্যাচু!
'অদ্ভূত বিদঘুটে কাটা পা..', বলেছিলেন ক্রীড়ামন্ত্রী, ভাঙা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিজাইন করা যুবভারতীর সামনের সেই স্ট্যাচু!
IPL Points table: নির্ধারিত হয়ে গেল কোয়ালিফায়ার ১-এর দুই প্রতিপক্ষ, প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াইয়ে চার দল
নির্ধারিত হয়ে গেল কোয়ালিফায়ার ১-এর দুই প্রতিপক্ষ, প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াইয়ে চার দল
Vengsarkar On Auqib Nabi: ঘরোয়া ক্রিকেট তুলে দাও, এটা অবিচার, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক বেঙ্গসরকার
ঘরোয়া ক্রিকেট তুলে দাও, এটা অবিচার, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক বেঙ্গসরকার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget