এক্সপ্লোর

অবশেষে মণীশ পাণ্ডের মধ্যে ধোনির বিকল্প পেয়ে গিয়েছে ভারত, মন্তব্য শোয়েব আখতারের

গত বছরের বিশ্বকাপ সেমি-ফাইনালের পর আর ক্রিকেট খেলেননি ধোনি।

করাচি: মহেন্দ্র সিংহ ধোনির বিকল্প হিসেবে মণীশ পাণ্ডেকে দেখছেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার। তিনি ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আয়ারেরও প্রশংসা করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা এক ভিডিওতে শোয়েব বলেছেন, ‘অবশেষে ধোনির বিকল্প পেয়ে গিয়েছে ভারত। মণীশ পাণ্ডে ভাল মানিয়ে গিয়েছে। শ্রেয়াস আয়ারকেও স্বয়ংসম্পূর্ণ খেলোয়াড় মনে হচ্ছে। এর ফলে ভারতীয় দলের ব্যাটিংয়ে গভীরতা বেড়েছে। পাণ্ডে ও আয়ার আইপিএল-এ অনেক ম্যাচ খেলেছে। ওরা জানে কীভাবে চাপ সামাল দিতে হয়। ওরা বড় নামের তোয়াক্কা করে না, ফলে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দেয়।’ গত বছরের বিশ্বকাপ সেমি-ফাইনালের পর আর ক্রিকেট খেলেননি ধোনি। তাঁর বিকল্প হিসেবে ঋষভ পন্থকে চিহ্নিত করেছিলেন প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু এখনও পর্যন্ত প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি এই তরুণ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে তিনি চোট পাওয়ার পর ভারতীয় দলের হয়ে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায় লোকেশ রাহুলকে। নিউজিল্যান্ড সফরেও রাহুলকেই কিপিংয়ের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে অবশ্য ব্যাট হাতে উজ্জ্বল হয়ে উঠতে পারেননি মণীশ। তবে তিনি ফিল্ডিংয়ে নজর কেড়ে নেন। রাজকোটে দ্বিতীয় ম্যাচে এক হাতে দুর্দান্ত ক্যাচ নিয়ে ডেভিড ওয়ার্নারকে ফেরান তিনি। নিউজিল্যান্ড সফরে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন মণীশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget