এক্সপ্লোর

Indian Badminton: সেমিতে চিনের বিরুদ্ধে হার, ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয় লক্ষ্যদের

Indian Badminton : চিনের বিরুদ্ধে ২-৩ ব্যবধানে হেরে যায় লক্ষ্যরা। এইচ এস প্রণয় হেরে যান চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধুও হেরে যান।

দুবাই: আগেই হংকংকে হারিয়ে এশিয়া মিক্সড দল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নিজেদের পদক জয় নিশ্চিত করেছিল ভারতীয় ব্য়াডমিন্টন দল (Indian Badminton Team)। সেমিতে চিনের বিরুদ্ধে খেলতে নেমে জয় ছিনিয়ে নিলে সোনা জয়ের হাতছানি থাকত। যদিও তা পারেনি ভারতীয় দল। চিনের বিরুদ্ধে ২-৩ ব্যবধানে হেরে যায় লক্ষ্যরা। এইচ এস প্রণয় হেরে যান চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধুও হেরে যান। 

পুরুষদের ডাবলসে অবশ্য জয় ছিনিয়ে নেন ধ্রুভ কাপিলা ও চিরাগ শেট্টি জুটি। মহিলাদের ডাবলসে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটিও জয় ছিনিয়ে নেন। হংকংকে হারিয়ে এশিয়া মিক্সড দল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নিজেদের জায়াগা পাকা করেই পদক নিশ্চিত করে ফেললেন ভারতীয় শাটলাররা।

পিছিয়ে পড়েও জয়

টাইয়ের শুরুতেই পরপর দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। প্রথম ম্যাচে ঈশান ভাটনাগর ও তনিশা ক্যাস্ট্রো লড়াই করেও পরাজিত হন। ২৪-২৬, ১৭-২১ স্কোরলাইনে স্ট্রেট গেমে হারে ভারতীয় জুটি। কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী লক্ষ্য সেনের থেকে ভারতীয় দলের প্রচুর আশা ছিল। তবে তিনিও হতাশ করেন। এক ঘণ্টা ১০ মিনিটের ম্যাচে বিশ্বের ১১ নম্বর শাটলার প্রথম গেমে ২২-২০ স্কোরলাইনে জেতেন। তবে কা লং অ্যাঙ্গুস ১৯-২১, ১৮-২১ স্কোরে পরপর দুই গেম জিতে ম্যাচ নিজের নামে করেন 

এর ফলে টাইয়ে ২-০ পিছিয়ে পড়তে হয় ভারতীয় দলকে। সেই অবস্থা থেকেই দুরন্তভাবে ম্যাচে ফেরে ভারতীয় শাটলাররা। ধ্রুব কাপিলা ও চিরাগ শেট্টির জুটি প্রথমে নিজেদের ডাবলস ম্যাচ জেতেন। তিন গেমের ম্যাচে দুর্দান্ত লড়াই করে তাঁরা ২০-২২, ২১-১৬, ২১-১১ গেমে ম্যাচ জেতেন। তারপরে ভারতের তারকা শাটলার পিভি সিন্ধুও (PV Sindhu) জয় পেয়ে স্কোর ২-২ করে দেন। দুইবারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু প্রথম গেমে ১৬-২১ স্কোরলাইনে পরাজিত হন। তবে পরের দুই গেমে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেন সিন্ধু। ২১-৭, ২১-৯ স্কোরলাইনে দুই গেম জিতে ম্যাচ নিজের নামে করেন সিন্ধু।

দুরন্ত টেরেসা-গায়েত্রী

স্কোর ২-২ হওয়ায় শেষ ম্যাচের মাধ্যমেই টাইয়ের ভাগ্য নির্ধারিত হয়। ভারতকে সেমিফাইনালে পৌঁছে দেওয়ার দায়িত্ব এসে পড়ে টেরেসা জলি এবং গায়েত্রী গোপীচন্দের কাঁধে। ভারতকে হতাশ করেননি তাঁরা। মহিলাদের ডাবলসে টেরেসা-গায়েত্রী জুটি ২১-১৩, ২১-১২ স্কোরলাইনে, স্ট্রেট গেমে নিজেদের ম্যাচ জেতেন। প্রসঙ্গত, ভারতীয় দল এর আগে গ্রুপ পর্বে কাজাখস্তান ও আরব আমারশাহিকে হারায় ভারত। শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করে ভারতীয় দল

সেরা শিরোনাম

Karn Sharma: ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
Devdutt Padikkal Century: ০ ও ১ রানে পড়েছিল ক্যাচ, সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শাসন করলেন দেবদত্ত, পূজারার কীর্তি স্পর্শ
০ ও ১ রানে পড়েছিল ক্যাচ, সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শাসন করলেন দেবদত্ত, পূজারার কীর্তি স্পর্শ
IND vs SL Live: অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
Australia vs Bangladesh: বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget