এক্সপ্লোর

২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোণঠাসা ভারত, দিনের শেষে সংগ্রহ ৫ উইকেটে ১১২

পারথ:# অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পরপর উইকেট হারিয়ে কার্যত খাদের কিণারায় ভারত। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ৫ উইকেটে ১১২। জয়ের জন্য এখনও প্রয়োজন ১৭৫ রান। হাতে রয়েছে পাঁচ উইকেট। ক্রিজে রয়েছেন হনুমা বিহারী(২৪) ও ঋষভ পন্ত (৯)। রান তাড়া করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলকে হারিয়ে ধাক্কা খায় ভারত। ১৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে যায় ভারতের। আউট হন চেতেশ্বর পূজারা। এরপর মুরলী বিজয়ের সঙ্গে ইনিংসের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু দলের ৪৮ রানের মাথায় নাথন লায়নের বলে স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন কোহলি (১৭)। বিজয়ও বেশিক্ষণ টিকতে পারেননি। দলের ৫৫ রানে আউট হন তিনি। ২০ রান করেন বিজয়। রাহানে ও হনুমা বিহারীর পঞ্চম উইকেট জুটি কিছুক্ষণ লড়াই চালানোর পর ভেঙে যায়। হ্যাজেলউডের বলে আউট হন রাহানে(৩০)। ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো কোণঠাসা হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ও লায়ন দুটি করে উইকেট পেয়েছেন। একটি উইকেট নিয়েছেন স্টার্ক। #  চা-পানের বিরতি পর্যন্ত ভারতের রান ২ উইকেটে ১৫। ক্রিজে রয়েছেন মুরলী বিজয় ও কোহলি। ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই আউট হয়ে গেলেন ওপেনার লোকেশ রাহুল। স্কোরবোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই আউট হন রাহুল। এই টেস্টের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিরাশ করলেন রাহুল। এরপর চেতেশ্বর পূজারাকে ফিরিয়ে আঘাত হানলেন হ্যাজেলউড। ১৩ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত। #পঞ্চম উইকেটে অধিনায়ক টিম পেইন ও উসমান খোয়াজার ৭২ রানের পার্টনারশিপে ভর করে পারথ টেস্টে ভারতের সামনে বড় রানের লক্ষ্য ছুঁড়ে দিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৪৩ রানে অল আউট হয়েছে। জিততে হলে ভারতকে করতে হবে ২৮৭ রান। এর আগে ৪ উইকেটে ১৩২ রান হাতে নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। লাঞ্চ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে যায় পেইন ও খোয়াজার জুটি। লাঞ্চে তাদের রান ছিল ৪ উইকেটে ১৯০। লাঞ্চের পর ভারতকে দিনের প্রথম সাফল্য এনে দেন মহম্মদ সামি। তাঁর বলে ৩৭ রান করে আউট হন পেইন। এরপর চোটের কারণে আহত ও অবসৃত হওয়া অজি ওপেনার অ্যারন ফিঞ্চ ফের ব্যাট করতে নামেন। কিন্তু আর কোনও রান না করেই সামির বলেই আউট হন তিনি। ১৯২ রানেই অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেটের পতন ঘটে। উসমান খোয়াজাকেও আউট করেন সামি। খোয়াজা করেন ৭২ রান। জসপ্রিত বুমরাহ কিছুক্ষণের মধ্যেই ফিরিয়ে দেন প্যাট কামিন্স (১)-কে। ১৯৮ রানে অষ্টম উইকেটের পতন ঘটে। এরপর নাথন লায়ন (৫)-কে আউট করে আঘাত হানেন সামি। ২০৭ রানে নবম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। শেষ উইকেটে তীব্র লড়াই করেন মিচেল স্টার্ক (১৪) ও হ্যাজেলউড (১৭)। শেষপর্যন্ত বুমরাহর বলে স্টার্ক আউট হয়ে যান। শেষ উইকেটে মূল্যবান ৩৬ রান যোগ হয়। ভারতের হয়ে সামি ৫৬ রানে ৬ ও বুমরাহ ৩৯ রানে ৩ উইকেট নিয়েছেন। ইশান্ত পেয়েছেন একটি উইকেট।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget