এক্সপ্লোর

দূতাবাসের আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের জের, দেশে ফেরানো হচ্ছে ভারতীয় দলের ম্যানেজারকে

এর আগেও একাধিকবার খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে সুনীলের বিরুদ্ধে।

নয়াদিল্লি: ত্রিনিদাদ ও টোব্যাগোর ভারতীয় দূতাবাসের এক আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার করায় ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথেই দেশে ফেরানো হচ্ছে টিম ইন্ডিয়ার ম্যানেজার সুনীল সুব্রহ্মণ্যমকে। তাঁকে ভবিষ্যতে এই পদে আর না-ও রাখা হতে পারে বিসিসিআই সূত্রে ইঙ্গিত মিলেছে। এর আগেও একাধিকবার খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে সুনীলের বিরুদ্ধে। গত বছর ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সময় পারথ টেস্ট চলাকালীন ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশনস ম্যানেজার অ্যাডাম ফ্রেজারের কাছে ক্যাটারিং বিভাগের কর্মীরা অভিযোগ করেন, তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সুনীল। এখানেই শেষ নয়, ভারতীয় দলের ঐতিহাসিক সিরিজ জয়ের পর সেটি উদযাপন করার জন্য যে খাবার-দাবার আনা হয়েছিল, তার বেশিরভাগটাই নিজের ঘরে নিয়ে চলে যান ম্যানেজার। এবারের বিশ্বকাপের সময়ও তাঁর আচরণ নিয়ে অসন্তুষ্ট হন বিসিসিআই কর্তারা। সুনীলের বিরুদ্ধে নিজের দায়িত্ব পালনের চেয়ে বন্ধুদের টিকিট পাইয়ে দেওয়াকেই বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু এতকিছুর পরেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শেষপর্যন্ত অবশ্য আর ছাড় পেলেন না তিনি। বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘সুনীলের সঙ্গে ই-মেল মারফত কথা হয়েছে। তিনি অনিচ্ছাকৃত ভুল করেছেন বলে জানিয়েছেন। তবে বিসিসিআই-এর শীর্ষকর্তারা জানিয়েছেন, তাঁকে দেশে ফিরতেই হবে। দেশের প্রতিনিধিত্ব করার সময় ক্লান্তির কথা বলা যায় না। তাঁকে আর ম্যানেজার পদে রাখা হবে কি না, সে বিষয়ে তিনি দেশে ফেরার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগেও তিনি ভারতীয় দলের ম্যানেজার হিসেবে খারাপ ব্যবহার করেছেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ঘটনা তাঁর বিপক্ষে যেতে পারে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: ফুটবল প্রেমী, নেমার ভক্ত, কমনওয়েলথে রুপো নিশ্চিত করে সোনা জয়ের হাতছানি জাদুমনির
ফুটবল প্রেমী, নেমার ভক্ত, কমনওয়েলথে রুপো নিশ্চিত করে সোনা জয়ের হাতছানি জাদুমনির
Commonwealth Games: বক্সিংয়ে আসতে পারে ১০ সোনা, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয় অ্যাথলিটদের ম্যাচ কখন?
বক্সিংয়ে আসতে পারে ১০ সোনা, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয় অ্যাথলিটদের ম্যাচ কখন?
Commonwealth Games 2026: সাত মাস আগেই স্ট্রোক হয়ে মারা গিয়েছিলেন বাবা, জুডোয় সোনা জিতে ইতিহাস গড়লেন অস্মিতা
সাত মাস আগেই স্ট্রোক হয়ে মারা গিয়েছিলেন বাবা, জুডোয় সোনা জিতে ইতিহাস গড়লেন অস্মিতা
R Ashwin: ৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget