এক্সপ্লোর

Nasser Hussain On Indian Team: স্টোকসের মত অলরাউন্ডার ভারতীয় দলে প্রয়োজন, বিশ্বকাপের আগে কী বললেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক?

Indian Cricket Team: অস্ট্রেলিয়া ক্রিকেট দলে যেমন ক্যামেরন গ্রিন, তেমন একজন প্লেয়ারের উপস্থিতিও ভারতীয় দলের ভারসাম্য বাড়িয়ে দিতে পারে বলে মনে করেন হুসেন। 

লন্ডন: ইংল্য়ান্ড ক্রিকেট দলের অধিনায়ক প্রাক্তন নাসেন হুসেন (Nasser Hussain) মনে করেন ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) বেন স্টোকসের (Ben Stokes) মত একজন ক্রিকেটার প্রয়োজন। আর তেমনটা হলেই বিদেশের মাটিতে আরও শক্তিশালী দেশ হিসেবে খেলতে নামতে পারবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া ক্রিকেট দলে যেমন ক্যামেরন গ্রিন, তেমন একজন প্লেয়ারের উপস্থিতিও ভারতীয় দলের ভারসাম্য বাড়িয়ে দিতে পারে বলে মনে করেন হুসেন। 

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে খেলতে নেমেছিল ভারত। রানার্স আপ হয়েই যদিও সন্তুষ্ট থাকতে হয়েছে রোহিতদের। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়ে সেখানে ১-০ ব্য়বধানে জয় পেয়েছে ভারতীয় দল। এক সাক্ষাৎকারে নাসের হুসেন বলেন, ''ঘরের মাঠে ভারতীয় দল ভীষণ শক্তিশালী। ওদের পারফরম্যান্সও দুর্দান্ত। রোহিত, বিরাটের মত সিনিয়র প্লেয়ারও রয়েছেন। এছাড়াও শুভমন গিলের মত তারকা ক্রিকেটার রয়েছেন, যে আগামীর ভবিষ্যৎ ভারতীয় ক্রিকেটের।''

নাসের হুসেন আরও বলেন, ''যশপ্রীত বুমরা যদি ফিট থাকে, তবে ভারতীয় বোলিং অ্যাটাক আরও শক্তিশালী হবে। তিন ফর্ম্যাটেই নিজের ছাপ ফেলেছে বুমরা। এছাড়া অন্যান্য সিনিয়ররাও রয়েছে। তিনজন অলরাউন্ডার অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন।''

নাসের হুসেন মনে করেন একজন সিমার অলরাউন্ডারের অভাব রয়েই যাচ্ছে ভারতীয় দলে বিদেশের মাটিতে টেস্ট খেলার সময়। হার্দিক পাণ্ড্যর প্রসঙ্গ টেনে প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলেন, ''হার্দিক এই জায়গায় একদম সঠিক ব্যক্তি। কিন্তু হার্দিকের ফিটনেস ইস্যু রয়ে গিয়েছে। বিদেশের মাটিতে খেলার সময় দলে একজন বেন স্টোকসের মত বা ক্যামেরন গ্রিনের মত বা মিচেল মার্শের মত প্লেয়ার দরকার। যে ৬ বা ৭ নম্বর পজিশনে ব্যাটিং করবে ও ১০-১৫ ওভার বলও করে দেবে।''

কিউয়ি স্কোয়াডে ফিরলেন বোল্ট, জেমিসন

সামনেই বিশ্বকাপ। এই মুহূর্তে সীমিত ওভারের ফর্ম্যাটে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে প্রতিটি দলই। অস্ট্রেলিয়া তো তাঁদের প্রাথমিক স্কোয়াডই ঘোষণা করে দিয়েছে। প্রথমসারির অন্যান্য দলগুলোও নিজের দল গঠনে নজর রেখেছে। গতবারের বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্য়ান্ডও সেই তালিকায় রয়েছে। আর তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য় কিউয়ি শিবিরে ঢুকে পড়লেন ট্রেন্ট বোল্ট ও কাইল জেমিসন।

এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৯৯টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন বোল্ট। তাঁর অভিজ্ঞতা অন্য়তম সম্পদ ভারতের মাটিতে বিশ্বকাপের জন্য। শেষ দুটো বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই তারকা বাঁহাতি পেসার। ওয়ান ডে ফর্ম্যাটে দেশের জার্সিতে শেষবার খেলেছেন গত বছর সেপ্টেম্বরে। এরপর ফের জাতীয় দলে ডাক পেলেন বিশ্বকাপের আগে। বোল্ট এখনও পর্যন্ত ৯৯টি ম্যাচে ১৮৭ উইকেট ঝুলিতে পুরেছেন। 

অন্যদিকে জেমিসন পিঠের চোট সারিয়ে ফিরে এসেছেন। ২০২২ সাল থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি দীর্ঘকায় এই অলরাউন্ডার। গত বছর এপ্রিলে শেষ ওয়ান ডে খেলেছিলেন জেমিসন নেদারল্যান্ডসের বিরুদ্ধে। 

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget