এক্সপ্লোর

India Open: ইন্ডিয়ান ওপেনে সেমিতে হার সিন্ধুর, ফাইনালে লক্ষ্য, চিরাগ-সাত্ত্বিক জুটি

India Open: তাঁকে নিয়ে পদকের আশাও বাড়ছিল। কিন্তু সেমিতে হেরে সেই আশায় জল ঢেলে দিলেন তিনি। কেডি যাদব স্টেডিয়ামে থাইল্যান্ডের প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে গেলেন সিন্ধু।

নয়াদিল্লি: ইন্ডিয়ান ওপেনের সেমিফাইনালে হেরে গেলেন পিভি সিন্ধু। ২ বারের অলিম্পিক্স পদকজয়ী এই ভারতীয় শাটলারের আরও একবার তীরে এসে তরী ডুবল। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে আসছিলেন। তাঁকে নিয়ে পদকের আশাও বাড়ছিল। কিন্তু সেমিতে হেরে সেই আশায় জল ঢেলে দিলেন তিনি। কেডি যাদব স্টেডিয়ামে থাইল্যান্ডের প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে গেলেন সিন্ধু।

শনিবার সিন্ধুর উলটোদিকে ছিলেন থাইল্যান্ডের সুপানিডা কাথেথঙ্গ। তিন গেমের লড়াই শেষে ১৪-২১,২১-১৩,১০-২১-এ হেরে গেলেন সিন্ধু। ৫৯ মিনিটের কঠিন লড়াইয়ের শেষে হার মানেন এই হায়দরাবাদি শাটলার। ম্যাচের পর সিন্ধু বলেন, ''শুরুতেই আমি প্রতিপক্ষকে অনেক বেশি লিড দিয়ে দিয়েছিলাম। তৃতীয় গেমে টাই হওয়ার পর আমার উচিত ছিল কিছু পয়েন্ট অর্জন করা। কিন্তু সুপানিডা আরো এগিয়ে গিয়েছিল। ও দুর্দান্ত প্লেয়ার। আমি ওর বিরুদ্ধে বালিতে খেলেছিলাম।''

এর আগে অসমের অস্মিতা চালিহাকে সেমিতে ওঠার লড়াইয়ে স্ট্রেট গেমে হারিয়ে দেন সিন্ধু। তাঁর পক্ষে ফল ২১-৭, ২১-১৮। সিন্ধুর জয় পেতে ৩৬ মিনিট লাগে।  প্রথম গেমে সিন্ধু সহজেই জয় পান। তবে দ্বিতীয় গেমে দারুণ লড়াই করেন অস্মিতা। শেষপর্যন্ত অবশ্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেন সিন্ধু। বড় প্রতিযোগিতায় সিন্ধু বরাবরই ভাল খেলেন। আজও তার ব্যতিক্রম হয়নি।

সিন্ধু হেরে গেলেও ফাইনালে পৌঁছে গেলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। বিশ্বের ১০ নম্বর ডাবলস জুটি হারিয়ে দিলেন ফরাসি জুটিকে। খেলার ফল সাত্ত্বিকদের পক্ষে ২১-১০, ২১-১৮। শনিবার অন্য একটি সেমিফাইনালে লক্ষ্য সেন পিছিয়ে থেকেও দুর্দন্ত জয় ছিনিয়ে আনলেন। মালয়েশিয়ার এনজি-জে ওঙ্গকে তিনি হারিয়ে দেন ১৯-২১, ২১-১৬, ২১-১২ তে।

আরও পড়ুনঃ ক্যাপ্টেন যশের অর্ধশতরান, জয় দিয়ে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

 

 

 

সেরা শিরোনাম

Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
Mushfiqur Rahim: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget