এক্সপ্লোর

IND vs PAK: জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

Junior Asia Cup Title: চতুর্থবার হকির জুনিয়র এশিয়া কাপ ঘরে তুলল ভারতীয় দল। ওমানে চলছিল টুর্নামেন্ট। সেখানেই ফাইনালে নেমেছিল ভারত ও পাকিস্তান। 

সালালা: খেলার মাঠে ফের পাক বধ ভারতের। এবার হকিতে। জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। এই নিয়ে রেকর্ড চতুর্থবার হকির জুনিয়র এশিয়া কাপ ঘরে তুলল ভারতীয় দল। ওমানে চলছিল টুর্নামেন্ট। সেখানেই ফাইনালে নেমেছিল ভারত ও পাকিস্তান। 

বৃহস্পতিবার ওমানের সালালাহে আয়োজিত জুনিয়র এশিয়া কাপের ফাইনালে সম্মুখসমরে নামে ভারত ও পাকিস্তান। ম্যাচের প্রথমার্ধে ভারতের একতরফা দাপট বজায় থাকে। বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল উত্তম সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে দ্বিতীয়ার্ধে কঠিন লড়াই চালায় পাকিস্তান। যদিও শেষমেশ ম্যাচে সমতা ফেরানো সম্ভব হয়নি পাকিস্তানের পক্ষে।

সেমিতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৯-১ বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। এদিন ম্যাচের প্রথমার্ধের প্রথম কোয়ার্টারে ভারত এগিয়ে যায় ১৩ মিনিটের মাথায়। অঙ্গদবীর সিংহ প্রথম গোলটি করেন ভারতের হয়ে। এরপর ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করে টিম ইন্ডিয়া। ২০ মিনিটের মাথায় গোল করেন অরাইজিৎ সিং হান্ডাল।

ম্যাচের তৃতীয় কোয়ার্টারে পাকিস্তানের হয়ে গোল করে ব্য়বধান কমান আলি বাসারত। তিনি ৩৮ মিনিটের মাথায় গোল করেন। শেষ কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারত। 

এর আগে ভারতীয় দল ২০০৪, ২০০৮ ও ২০১৫ সালে চ্য়াম্পিয়ন হয়েছিল। হকি ইন্ডিয়ার তরফে দলের প্রত্যেক প্লেয়ারকে আর্থিক পুরস্কার স্বরূপ ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হবে। সাপোর্ট স্টাফদের ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। উল্লেখ্য, ভারত এই নিয়ে মোট ৬ বার টুর্নামেন্টের ফাইনালে ওঠে। ২০০০ সালের ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছিল ভারত।

হকি ইন্ডিয়ার সভাপতি পদ্মশ্রী দিলীপ তিরকে বলেন, ''জুনিয়র ভারতীয় হকি দল এশিয়া কাপের মঞ্চে দুর্দান্ত পারফর্ম করেছে। আমাদের গর্বিত করেছে। শেষ কয়েক মাস ধরে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছিল তারা। সুলতান জহর কাপে ঐতিহাসিক জয়ের পর এই পারফরম্যান্স সত্যিই আশাপ্রদ। 

ম্যাচের পারফরম্যান্স নিয়ে মুখ খুলতে গিয়ে ভারতীয় দলের অধিনায়ক উত্তম সিংহ বলেন, 'রাউন্ড রবিন পর্যায়ে ১-১ ড্র হয়েছিল ম্য়াচ। আমরা জানতাম যে কোন নির্দিষ্ট জায়গায় আমাদের ঠিকঠাক পারফর্ম করতে হবে। কোথায় ভাল করতে হবে পাকিস্তানকে হারানোর জন্য। তবে ম্যাচে সবাই কমবেশি নার্ভাস ছিল। দল হিসেবে আমরা এত বেশি দর্শকের সামনে আগে কখনো খেলিনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM Live: অর্ধশতরানের গণ্ডি পার করতে না করতেই আধা জিম্বাবোয়ে দল সাজঘরে ফিরল
অর্ধশতরানের গণ্ডি পার করতে না করতেই আধা জিম্বাবোয়ে দল সাজঘরে ফিরল
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
Brazil Football Team: অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget