এক্সপ্লোর

চিনকে হারিয়ে চমক, দাবা অলিম্পিয়াডের কোয়ার্টার ফাইনালে ভারত

লাদাখ সীমান্ত নিয়ে সংঘাতের মধ্যে দাবার বোর্ডে চিনকে টেক্কা দিল ভারত। এফআইডিই অনলাইন দাবা অলিম্পিয়াডে চিনকে ৪-২ ফলে হারাল ভারতের দুই কিশোর-কিশোরী।

নয়াদিল্লি: লাদাখ সীমান্ত নিয়ে সংঘাতের মধ্যে দাবার বোর্ডে চিনকে টেক্কা দিল ভারত। এফআইডিই অনলাইন দাবা অলিম্পিয়াডে চিনকে ৪-২ ফলে হারাল ভারতের দুই কিশোর-কিশোরী। আর প্রজ্ঞানানন্দ ও দিব্যা দেশমুখের হাত ধরে নবম তথা চূড়ান্ত প্রিলিমিনারি রাউন্ডে এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারত। অনূর্ধ্ব ২০-র বোর্ডে চারটি ড্র, দুটি জয়ের ফলেই চিনের বিরুদ্ধে এই সাফল্য। ভারত শেষ করল টপ ডিভিশন পুল এ-র শীর্ষে। কোয়ার্টারফাইনালে ২৮ আগস্ট ভারতের প্রতিদ্বন্দ্বী কারা, তা এখনও স্থির হয়নি। ১৫ বছর বয়সি প্রজ্ঞানানন্দের প্রতিদ্বন্দ্বী ছিলেন চিনের লিউ ইউয়ান। এক সময় প্রজ্ঞানানন্দ কোণঠাসা হয়ে পড়লেও দারুণ কামব্যাক করেন। ৬/৬-এ খেলা শেষ করে ম্যাচ বের করে নেন। প্রাক্তন অনূর্ধ্ব ১০ এবং অনূর্ধ্ব ১২ বিশ্ব চ্যাম্পিয়ন বিদ্যা হারিয়েছেন চিনের জিনার ঝু-কে। ভারতীয় দলের অধিনায়ক বিদিত গুজরাতি চিনা প্রতিদ্বন্দ্বী, বিশ্বের তিন নম্বর ডিং লিরেনের সঙ্গে ড্র করে তাঁকে ঠেকিয়ে রাখেন। পি হরিকৃষ্ণও ড্র করেন চিনের ইয়াঙ্গি ইউয়ের সঙ্গে। কোনেরু হাম্পির মেয়েদের বিভাগে দুনিয়ার এক নম্বর ইফান হাওয়ের সঙ্গে ফেলার ফল অমীমাংসিত থাকে। ডি হরিকাও ড্র করেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েনজুন জুয়ের সঙ্গে। ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ থেকে ভারতই প্রথম দল হিসেবে কোয়ার্টারফাইনালে যাওয়া নিশ্চিত করল। দেশের দুনম্বর স্থানে দাবাড়ু হরিকৃষ্ণ এই জয়ী রীতিমতো উচ্ছ্বসিত। তাঁর কথায়, জুনিয়ররাই এই দারুণ জয় এনে দিল। মূল প্রজ্ঞানানন্দ এবং দিব্যার জন্যই এমনটা সম্ভব হল। সপ্তম রাউন্ডে ভারত জর্জিয়ার বিরুদ্ধে ৪-২ ফলে জয় পায়। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ড্র করেন লেভান পান্তসুলাইয়ার সঙ্গে। অষ্টম রাউন্ডে ভারত ৪.৫-১.৫ ফলে হারায় জার্মানিকে।

সেরা শিরোনাম

India vs New Zealand 2nd ODI Live: ম্যাচ জিততে ২৮ ওভারে আর ৫৩ রান চাই ভারতের, হাতে ৬ উইকেট, লাইভ আপডেট
ম্যাচ জিততে ২৮ ওভারে আর ৫৩ রান চাই ভারতের, হাতে ৬ উইকেট, লাইভ আপডেট
Virat Kohli Record: মাত্র ৭ রানে আউট হয়েও নতুন রেকর্ড তৈরি করলেন কোহলি, বোঝালেন কেন তিনি 'কিংগ'
মাত্র ৭ রানে আউট হয়েও নতুন রেকর্ড তৈরি করলেন কোহলি, বোঝালেন কেন তিনি 'কিংগ'
Mohammed Shami: টেস্টে অভিষেকের দিনই অবসর নেবেন, আগেই ঠিক করে রেখেছিলেন শামি, কেন আচমকা এই সিদ্ধান্ত?
টেস্টে অভিষেকের দিনই অবসর নেবেন, আগেই ঠিক করে রেখেছিলেন শামি, কেন আচমকা এই সিদ্ধান্ত?
IND vs NZ: ফের ভারতীয় পেস ব্যাটারির বিরুদ্ধে আত্মসমর্পণ, মাত্র ১৩৪ রানেই গুটিয়ে গেল নিউজ়িল্যান্ড ইনিংস
ফের ভারতীয় পেস ব্যাটারির বিরুদ্ধে আত্মসমর্পণ, মাত্র ১৩৪ রানেই গুটিয়ে গেল নিউজ়িল্যান্ড ইনিংস

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের বাড়ির সামনে জমায়েত বন্ধ করতে নোটিস পুলিশের। #abpananda
Abhishek Banerjee News : ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ, মারপিটে আহত দু'পক্ষের অন্তত ৭
Indranil Sen News | জালে ইন্দ্রনীল, নজরে এবার প্রাক্তন মন্ত্রীর মোবাইল ফোন| ABP ANANDA LIVE
Abhishek Banerjee News : ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ। দুপক্ষের মারপিটে আহত অন্তত ৭ | #abpananda
Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget