এক্সপ্লোর

Chess World Cup: ২৩ বছর পর ভারতের মাটিতে বসছে দাবা বিশ্বকাপ, কবে থেকে শুরু টুর্নামেন্ট?

Chess World Cup 2025: প্রথম দুদিন সাধারণত ক্লাসিকাল গেমের জন্য় সংরক্ষিত করা হয়। আর যদি প্রয়োজন হয় তাহলে তৃতীয় দিনে টাইব্রেকার হয়। প্রথম ৫০ দন প্রথম রাউন্ডে বাই পাবে।

নয়াদিল্লি: চলতি বছরের দাবা বিশ্বকাপ (Chess World Cup 2025) আয়োজিত হতে চলেছে ভারতে। প্রায় ২৩ বছর পর ভারতের মাটিতে বসতে চলেছে দাবা বিশ্বকাপের আসর। আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে দাবা বিশ্বকাপ। ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। স্পোর্টস গ্লোবাল গভর্নিং বডির তরফে ঘোষণা করা হয়েছে ভারতের দাবা বিশ্বকাপের আয়োজনের কথা। 

মোট ২০৬ জন দাবাড়ু এই বিশ্বকাপে অংশ নেবেন। শেষবার ২০০২ সালে ভারতের হায়দরাবাদে এই বিশ্বকাপের আসর বসেছিল। সেটিই ছিল ভারতে হওয়া শেষ দাবা বিশ্বকাপ। সেবারের টুর্নামেন্টে খেতাব জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ। প্লেয়াররা প্রত্যেকেই নক আউট ফর্ম্য়াটে খেলবেন। প্রত্যেক রাউন্ডে হেরে যাওয়া প্লেয়ার এলিমিনেট হয়ে যাবে।

FIDE-র তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ''দাবা বিশ্বকাপ বিভিন্ন ফর্ম্য়াটে এত বছর ধরে হয়ে আসছে। কিন্তু ২০২১ সাল থেকে সিঙ্গল এলিমিনেশন ফর্ম্য়াটে খেলা হচ্ছে। প্রত্যেক রাউন্ড তিনদিন করে চলে।'' 

প্রথম দুদিন সাধারণত ক্লাসিকাল গেমের জন্য় সংরক্ষিত করা হয়। আর যদি প্রয়োজন হয় তাহলে তৃতীয় দিনে টাইব্রেকার হয়। প্রথম ৫০ দন প্রথম রাউন্ডে বাই পাবে। এরপর ৫১ থেকে ২০৬ জন দাবাড়ুকে প্রথম রাউন্ডে খেলতে হবে। উল্লেখ্য, এই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন ভারতের ডি গুকেশ। এছাড়া ২০২৩ সালে বিশ্বকাপের ফাইনালিস্ট রমেশবাবু প্রজ্ঞানন্দ ও অর্জুন এরিগাইসিও যোগ্যতা অর্জন করেছেন বিশ্বকাপের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by FIDE (@fide_chess)

ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছেন ডি গুকেশ, ২০২৩ বিশ্বকাপের রানারআপ রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং বিশ্বের পাঁচ নম্বর অর্জুন এরিগাইসি। বিশ্বের এক নম্বর তারকা ম্যাগনাস কার্লসেনও এই বছরের শুরুতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন। কিংবদন্তি ম্য়াগনাস কার্লসেনও এই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছেন।

২০২২ সালে ভারত চেস অলিম্পিয়াড আয়োজন করেছিল। এছাড়া টাটা স্টিল চেস ইন্ডিয়া, ২০২৪ সালে বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ, FIDE  উইমেন্স গ্র্যান্ড প্রিক্স আয়োজিত হয়েছিল গত এপ্রিলে। দাবার সর্বোচ্চ নিয়ামক সংস্থা 'ফিডে'র তরফে এখনও যদিও এটা নিশ্চিত করা হয়নি যে কোন শহরে এবারের বিশ্বকাপের ম্য়াচগুলো আয়োজিত হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি

ভিডিও

Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট
Shivmandir Rath Yatra 2026: দক্ষিণ কলকাতার শিবমন্দিরের উদ্য়োগে শুরু হল 'রথের মেলা ২০২৬', চলবে চারদিন
CJP Protest: আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়ছে, আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget