এক্সপ্লোর

India Vs Australia, 4th Test:চোট-আঘাতের সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া, ব্রিসবেন টেস্টে কেমন হতে পারে প্রথম একাদশ?

খেলোয়াড়দের চোট আঘাতের সমস্যায় জর্জরিত ভারতীয় দল। এজন্য আসন্ন ব্রিসবেন টেস্টে প্রথম একাদশ বেছে নেওয়াই সমস্যার কারণ হয়ে উঠেছে টিম ম্যানেজমেন্টের কাছে। সিরিজের ফলাফল এখন ১-১। সেজন্য গাব্বার টেস্টই সিরিজ নির্নায়ক হয়ে চলেছে। কাজেই গাব্বার বাউন্সি পিচে এই ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওই টেস্ট জিতে গত সফরের সাফল্যের পুণরাবৃত্তি ঘটাতে চায় টিম ইন্ডিয়া।

  ব্রিসবেন: খেলোয়াড়দের চোট আঘাতের সমস্যায় জর্জরিত ভারতীয় দল। এজন্য আসন্ন ব্রিসবেন টেস্টে প্রথম একাদশ বেছে নেওয়াই সমস্যার কারণ হয়ে উঠেছে টিম ম্যানেজমেন্টের কাছে। সিরিজের ফলাফল এখন ১-১। সেজন্য গাব্বার টেস্টই সিরিজ নির্নায়ক হয়ে চলেছে। কাজেই গাব্বার বাউন্সি পিচে এই ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওই টেস্ট জিতে গত সফরের সাফল্যের পুণরাবৃত্তি ঘটাতে চায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া সফরের শুরু থেকে এখনও পর্যন্ত বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার চোট পেয়েছেন। চোটের এই সমস্যায় টিম ম্যানেজমেন্টের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিডনি টেস্টে আঙুলের চিড়ের কারণে বাইরে চলে যান রবীন্দ্র জাডেজা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে হনুমা বিহারীর সিরিজের চতুর্থ টেস্ট খেলা মুশকিল। এরইমধ্যে জসপ্রিত বুমরাহ পেটে টান টিম ম্যানেজন্টের কপালের ভাঁজ আরও চওড়া করেছে। এই চোটের কারণে ব্রিসবেন টেস্টে তাঁর খেলা ঘিরে সংশয় তৈরি হয়েছে। এর আগে মহম্মদ শামি, উমেশ যাদব, কেএল রাহুল, ঋষভ পন্থ ও মায়াঙ্ক অগ্রবালও চোটগ্রস্তদের তালিকায় রয়েছেন। এই পরিস্থিতিতে ব্রিসবেনে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে? টিম ইন্ডিয়ার সামনে সমস্যা হল কোন এগারো জনকে মাঠে নামানো যেতে পারে। দেখে নেওয়া যাক ভারতের দল কেমন হতে পারে- ওপেনিং জুটি- তৃতীয় টেস্টে শুভমান গিল ও রোহিত শর্মার জুটি ইনিংসের শুরু বেশ ভালো করেছিল। দুই ব্যাটসম্যানই ফিট এবং তাঁদের মধ্যে বোঝাপড়াও দারুণ। সিডনি টেস্টে তাঁদের জুটিতে দুই ইনিংসেই উঠেছিল যথাক্রমে ৭০ ও ৭১ রান। ব্রিসবেন টেস্টে জিততে হল এই জুটির সাফল্য খুবই প্রয়োজন। মিডল অর্ডার- সিডনি টেস্টে দুই ইনিংসের অর্ধশতরান করেছিলেন চেতেশ্বর পূজারা। তিনি ভারতের মিডল অর্ডারের মূল স্তম্ভ। চার নম্বরে নামবেন সিরিজের দ্বিতীয় টেস্টের নায়ক তথা দলের অধিনায়ক আজিঙ্কা রাহানে। ব্রিসবেন টেস্টে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন ঋষভ পন্থ। গত ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন পন্থ। তাঁর আগ্রাসী ব্যাটিং অস্ট্রেলিয়ার বোলারদের চাপে ফেলে দিতে পারে। উইকেটরক্ষক- ঋদ্ধিমান সাহা উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে সাত নম্বরে ব্যাট করতে নামতে পারেন। অলরাউন্ডার-জাডেজার চোটের পর টিম ম্যানেজমেন্টের চিন্তা অলরাউন্ডার নিয়ে। এতে দলে একজন অতিরিক্ত বোলার খেলানোর সুযোগ পাওয়া যায়। এখন জাডেজার অনুপস্থিতিতে ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার হিসেবে একমাত্র বিকল্প। শেষ টেস্টে ওয়াশিংটনের ওপর বাজি ধরতে পারে টিম ম্যানেজমেন্ট। বোলিং- গাব্বার বাউন্সি পিচে তিন পেসার ও এক স্পিনারকে নিয়ে খেলতে চাইবে। অশ্বিন দুরন্ত স্পিন বোলিং করছেন। পাশাপাশি সিডনিতে লড়াকু ইনিংস খেলে ম্যাচ বাঁচাতে দলকে সাহায্য করেছিলেন। টিম ম্যানেজমেন্ট চাইছে, টেস্টের আগে ফিট হয়ে উঠুন বুমরাহ। কিন্তু এমনটা না হলে তাঁর জায়গায় শার্দুল ঠাকুর খেলতে পারেন। এছাড়াও নভদীন সাইনি ও মহম্মদ সিরাজ ফাস্ট বোলার হিসেবে খেলতে পারেন। ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, জসপ্রিত বুমরাহ/শার্দুল ঠাকুর।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget