এক্সপ্লোর

IND vs AUS, Test Series: বিরাটকে বিরক্ত করা আমাদের লক্ষ্য নয়, দ্রুত আউট করতে চাই, বলছেন ল্যাঙ্গার

India vs Australia, Test Series: এই সিরিজে দু’দলের সিমারদের সঙ্গে ব্যাটসম্যানদের লড়াই অন্যতম আকর্ষণ হতে চলেছে বলেও মনে করছেন ল্যাঙ্গার।

সিডনি: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ। এই সিরিজে একমাত্র এই টেস্টেই খেলবেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তারপরেই তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন। তবে একটি টেস্টে খেললেও, ভারতের অধিনায়ককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া শিবির। তাঁকে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠানোই লক্ষ্য। আজ এমনই জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ল্যাঙ্গার বলেছেন, ‘বিরাটকে কীভাবে আউট করা সম্ভব, সেটা নিয়েই আমরা আলোচনা করি। ওকে উত্যক্ত করব কি না, সেটা নিয়ে কথা বলি না। সেটা আলোচনার বিষয়ই নয়। বিরাট অসাধারণ ক্রিকেটার এবং একইসঙ্গে দুর্দান্ত অধিনায়ক। ওর বিরুদ্ধে ভাল বোলিং করে আউট করাই আমাদের লক্ষ্য। আবেগ নিয়ে খেলা আমাদের উদ্দেশ্য নয়। বিরাটের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে। অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা জানি। তাই ওকে আউট করার পরিকল্পনা করছি আমরা।’ বিরাট সম্পর্কে ল্যাঙ্গার আরও বলেছেন, ‘বিরাটকে আউট করার জন্য আমরা যে পরিকল্পনা করেছি, সেটা খেলার সময় কাজে লাগাতে হবে। আশা করি বিরাটের রান করা আটকাতে পারব। যদি সেটা করতে পারি, তাহলে দিনের শেষে সেটাই ম্যাচে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আমরা বিরাটের ব্যাটিং অনেকবার দেখেছি, একইভাবে ও আমাদের খেলা দেখেছে। আশা করি দুর্দান্ত লড়াই হবে।’ এই সিরিজে দু’দলের সিমারদের সঙ্গে ব্যাটসম্যানদের লড়াই অন্যতম আকর্ষণ হতে চলেছে বলেও মনে করছেন ল্যাঙ্গার। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিরাট কোহলির বিরুদ্ধে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন বা নাথান লিয়নের বোলিং ক্রিকেটপ্রেমীদের কাছে দেখার মতো বিষয় হবে। একইভাবে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি যখন আমাদের ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিং করবে, সেটাও অত্যন্ত আকর্ষণীয় হবে। বৃহস্পতিবার থেকে দারুণ লড়াই শুরু হবে।’ এই সিরিজে সিমার ও ব্যাটসম্যানদের পাশাপাশি স্পিনারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মত অস্ট্রেলিয়ার কোচের। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘রবিচন্দ্রন অশ্বিন ও নাথান লিয়ন দু’জনেই বিশ্বমানের অফস্পিনার। ভারতের কথা বলতে পারব না, তবে লায়ন আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ও ১০০-তম টেস্ট ম্যাচ খেলতে চলেছে। বর্তমান ভারতীয় দলের উপর ওর প্রভাব কতটা, সেটা আমরা জানি। আমাদের দলের অন্য কোনও খেলোয়াড়ের চেয়ে ও ভারতীয় দলের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশিবার আউট করেছে। আমাদের দলে ওকে পাওয়া সৌভাগ্যের ব্যাপার।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kiki Ramos: ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget