এক্সপ্লোর

India vs Australia, 4th Test: অস্ট্রেলীয়দের মনঃসংযোগ নষ্ট করতে পন্থ গেয়ে উঠলেন, 'স্পাইডারম্যান, স্পাইডারম্যান', ভিডিও ভাইরাল

স্লেজিংও যে কত মজার হতে পারে, তা দেখিয়ে দিলেন ঋষভ পন্থ। অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের মনঃসংযোগ নষ্ট করতে দিল্লির ক্রিকেটার উইকেটকিপিং করার ফাঁকে গেয়ে উঠলেন, 'স্পাইডারম্যান, স্পাইডারম্যান, তুনে চুরায়া মেরা দিল কী চয়ন'। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। অনেকেই ঋষভের হাস্যরসের প্রশংসা করলেন।

ব্রিসবেন: স্লেজিংও যে কত মজার হতে পারে, তা দেখিয়ে দিলেন ঋষভ পন্থ। অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের মনঃসংযোগ নষ্ট করতে দিল্লির ক্রিকেটার উইকেটকিপিং করার ফাঁকে গেয়ে উঠলেন, 'স্পাইডারম্যান, স্পাইডারম্যান, তুনে চুরায়া মেরা দিল কী চয়ন'। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। অনেকেই ঋষভের হাস্যরসের প্রশংসা করলেন।
ভারত-অস্ট্রেলিয়া চলতি টেস্ট সিরিজে উইকেটের পিছনে মজাদার মন্তব্য বা শব্দ করতে শোনা যাচ্ছে ঋষভকে। এমনিতেই দিল্লির ক্রিকেটার ছটফটে বলে পরিচিত ভারতীয় ক্রিকেটমহলে। তিনি মাঠে থাকা মানে কিছু না কিছু করবেন। সে প্রতিপক্ষের সঙ্গে মজা করা হোক বা সতীর্থদের সঙ্গে তামাশা। এবার গান গেয়ে শিরোনামে পন্থ। ঠিক কী হয়েছিল সোমবার? অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তখন ব্যাট করছেন টিম পেইন ও ক্যামেরন গ্রিন। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে, ঋষভ পন্থ গাইছেন, 'স্পাইডারম্যান, স্পাইডারম্যান, তুনে চুরায়া মেরা দিল কী চয়ন'। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মজায় মেতে ওঠেন। ঋষভ পন্থ সব সময়েই ভয়ানক ব্যস্ত থাকেন। হয় তিনি ব্যাট দিয়ে মাঠের সর্বত্র বল পেটাচ্ছেন বা উইকেট কিপিংয়ে ব্যস্ত, স্টাম্পের পিছন থেকে বিকট সব শব্দ করে ব্যাটসম্যানকে ব্যতিব্যস্ত করে তুলছেন। তা না হলে নজর কেড়ে নেয় তাঁর সানগ্লাস। চলতি ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে শেন ওয়ার্ন আর কেরি ওকিফে ব্যস্ত হয়ে পড়েন তাঁর সানগ্লাস নিয়ে। তাঁর চোখের ব্রাইট ফ্লুরোসেন্ট হলুদ নীল শেডের সানগ্লাস তাঁদের মতে একেবারে সোজা পেট্রোল সার্ভিস স্টেশন থেকে বেরিয়ে এসেছে। ওয়ার্ন ওকিফেকে জিজ্ঞেস করেন, ঋষভ পন্থের সানগ্লাস দেখে তোমার কী মনে হচ্ছে? সোজা সার্ভিস স্টেশন থেকে বেরিয়ে এসেছে, তাই না? জবাবে ওকিফে বলে ওঠেন, এই রোদ চশমা চোখে লাগিয়ে ঝালাইয়ের কাজ করা যেতে পারে। এবার ওয়ার্ন টেনে আনেন শিখর ধবনের প্রসঙ্গ। তিনি বলেন, ধবনের সানগ্লাস দেখে পুরনো সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল, সানগ্লাসের কাচ পরিষ্কার করতে বোধহয় উইন্ডস্ক্রিন ওয়াইপার ব্যবহার করা হয়। এবার ধবন যেন মজার ছলে পাল্টা ফিরিয়ে দিলেন প্রতিপক্ষ শিবিরে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
India Vs Zimbabwe: ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ICC Ranking: মিচেলের আরও কাছে গিল, শীর্ষে ওঠার হাতছানি, ইংল্য়ান্ড সিরিজের পর এগোলেন বিরাট, রোহিতও
মিচেলের আরও কাছে গিল, শীর্ষে ওঠার হাতছানি, ইংল্য়ান্ড সিরিজের পর এগোলেন বিরাট, রোহিতও
Guillermo Ochoa Retirement: ২০১৪ বিশ্বকাপে তেকাঠির নীচে 'দেওয়াল' হয়ে উঠেছিলেন, অবসর নিলেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক
২০১৪ বিশ্বকাপে তেকাঠির নীচে 'দেওয়াল' হয়ে উঠেছিলেন, অবসর নিলেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক

ভিডিও

Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget