এক্সপ্লোর

Ind Vs Aus : কপিল, ধোনিদের টেক্কা দিলেন শার্দুল-সুন্দর, গাব্বায় অজিদের বিরুদ্ধে গড়লেন সপ্তম উইকেটে ভারতের সর্বোচ্চ টেস্ট পার্টনারশিপ

১২৩ রানের পার্টনারশিপ গড়ার পথে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনিদের গড়া নজিরও টপকে গিয়েছেন দুই টেলএন্ডার। কারণ, টেস্ট ক্রিকেটের ইতিহাসের ব্রিসবেনের মাঠে ভারতের পক্ষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েছেন শার্দুল-সুন্দর।

ব্রিসবেন: দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে পাল্টা লড়াই। শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দরের লড়াকু ব্যাটিংয়ে ব্রিসবেন টেস্টে ঘুরে দাঁড়াল ভারত। একসময় মাত্র ১৮৬ রানে ৬ উইকেট খুইয়ে ফেলেছিল ভারত। সেখান থেকে ১২৩ রানের পার্টনারশিপ জোড়েন তারা। আর যে পার্টনারশিপ গড়ার পথে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনিদের গড়া নজিরও টপকে গিয়েছেন দুই টেলএন্ডার। কারণ, টেস্ট ক্রিকেটের ইতিহাসের ব্রিসবেনের মাঠে ভারতের পক্ষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েছেন শার্দুল-সুন্দর। ৩০ বছর আগে ১৯৯১ সালে মনোজ প্রভাকরকে নিয়ে কপিল দেবের করা ৫৮ রানের পার্টনারশিপ এতদিন ছিল ব্রিসবেনের মাঠে ভারতের টেস্ট ইতিহাসে সপ্তম উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা সর্বোচ্চ পার্টনারশিপ। যার ঠিক পরেই রয়েছে মহেন্দ্র সিং ধোনি ও রবিচন্দ্রন অশ্বিনের পার্টনারশিপ। ২০১৪ সালে তারা সপ্তম উইকেটে জুড়েছিলেন ৫৭ রান। এদিন ১২৩ রানের পার্টনারশিপ গড়ার পথে শার্দুল ও সুন্দর দুজনেই অর্ধশতরান হাঁকিয়েছেন। টেস্ট ক্রিকেটে তাঁর দ্বিতীয় ইনিংসে মারকুটে হাফসেঞ্চুরি করার পরে শার্দুল (৬৭) ও সুন্দর (৬২) সাজঘরে ফিরে গিয়েছেন। ব্রিসবেনে বর্ডার-গাওস্কর সিরিজের চতুর্থ ম্যাচেই আন্তর্জাতিক টেস্ট অভিষেক হয়েছে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের। তাই কেরিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই যে পরিণতি তিনি দেখিয়েছেন, তা দেখে মুগ্ধ সকলে।
চেতেশ্বর পূজারা, মায়াঙ্ক আগারওয়াল, ঋষভ পন্থরা ভালো শুরু করলেও ইনিংস টেনে নিয়ে যেতে পারেননি। যে সময় ১৮৬ রানে ৬ উইকেট ভারত খুইয়ে বসায় মনে করা হচ্ছিল খুব বেশি রান আর হয়তো জুড়তে পারবে না ভারত। কিন্তু সেই জায়গা থেকেই পাল্টা লড়াই প্রথমে শুরু করেন শার্দুল। টেস্ট ক্রিকেটের এক নম্বর পেসার প্যাট কামিন্সকে ছক্কা হাঁকিয়ে এদিন তাঁর ইনিংস শুরু করেন শার্দুল। যার পর তাঁকে সঙ্গ দিতে শুরু করেন সুন্দর। অস্ট্রেলিয়ার বোলরারা ভারতের টেলএন্ডারদের বিরুদ্ধে গাব্বার বাউন্স সহায়ক পিচে ক্রমাগত বাউন্সার বর্ষণ করলেও ব্যাটসম্যান সুলভ সক্রিয়তা দেখিয়েই ইনিংস এগোতে থাকেন তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget