এক্সপ্লোর

ভারত-বাংলাদেশ দিন রাতের টেস্টে অতিথি ধারাভাষ্যকার মহেন্দ্র সিংহ ধোনি?

শোনা যাচ্ছে, ম্যাচের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের সময় ২০০১-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক টেস্ট জয় উদযাপন করা হবে। ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংহ, অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড় সেই ম্যাচে তাঁদের সেই প্রিয় মুহূর্তগুলির কথা দর্শকদের সামনে তুলে ধরবেন।

কলকাতা: বিশ্বকাপে ভারতের পরাজয়ের পর থেকে আর ক্রিকেট ময়দানে নেই মহেন্দ্র সিংহ ধোনি। তবে এবার প্রাক্তন ভারত অধিনায়ককে অন্য ভূমিকায় দেখা যেতে পারে। ইডেন গার্ডেনসে ভারত-বাংলাদেশ দিন রাতের টেস্টের প্রথম দিনে অতিথি ধারাভাষ্যকার হিসেবে আমন্ত্রিত হতে পারেন তিনি। ম্যাচের সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থা নাকি এমনই চেষ্টা করছে। ইডেন টেস্টই হতে চলেছে গোলাপি বলে ভারতীয় দলের প্রথম দিন রাতের টেস্ট। ম্যাচ আরও জমিয়ে দিতে সম্প্রচারকারী সংস্থা ধারাভাষ্যকার হিসেবে নাকি আনতে চাইছে ধোনিকে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে তারা প্রস্তাব দিয়েছে, ভারতীয় দলের সব প্রাক্তন অধিনায়ককে ম্যাচের প্রথম ২ দিন নিয়ে আসতে। সেখানে তাঁরা ভাগ করে নেবেন, ভারতীয় টেস্ট ইতিহাসে তাঁদের প্রিয়তম মুহূর্তগুলির কথা। যে প্রস্তাব জমা পড়েছে তাতে বলা হয়েছে, অধিনায়ক বিরাট কোহলি সহ গোটা দল ও সব প্রাক্তন অধিনায়ক এবং অতিথি অভ্যাগতরা জাতীয় সঙ্গীত চলাকালীন সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন। গোটা দিন ধরে অধিনায়করা অতিথি ধারাভাষ্যকারের ভূমিকায় থাকবেন, তুলে ধরবেন ভারতীয় টেস্টে নিজেদের প্রিয় মুহূর্ত। ম্যাচের চতুর্থ দিন থেকে বিরতির সময় সেগুলি সম্প্রচার করা হবে বড় পর্দায়। যদি এই রিপোর্ট সত্যি হয় আর ধোনি যদি এই আমন্ত্রণ গ্রহণ করেন, তবে এই প্রথম ধারাভাষ্যকারের জুতো পায়ে গলাবেন তিনি। শোনা যাচ্ছে, ম্যাচের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের সময় ২০০১-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক টেস্ট জয় উদযাপন করা হবে। ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংহ, অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড় সেই ম্যাচে তাঁদের সেই প্রিয় মুহূর্তগুলির কথা দর্শকদের সামনে তুলে ধরবেন। এছাড়া দেখানো হবে গোলাপি বলে ভারতীয় দলের প্রশিক্ষণ পর্বও।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: বিশ্বকাপ জিতিয়ে তিনি এখন সবার 'নয়নের মণি', তুলনা টানা হচ্ছে বিরাট, রোহিতের সঙ্গে...
বিশ্বকাপ জিতিয়ে তিনি এখন সবার 'নয়নের মণি', তুলনা টানা হচ্ছে বিরাট, রোহিতের সঙ্গে...
IPL 2026: প্রথম বলেই ছক্কা হজম, ১৭ বছর পরে রয়্যালসে প্রত্যাবর্তনেই খচে গেলেন জাডেজা
প্রথম বলেই ছক্কা হজম, ১৭ বছর পরে রয়্যালসে প্রত্যাবর্তনেই খচে গেলেন জাডেজা
Mohammed Shami: লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ, মহম্মদ শামিকে নিয়ে বড় সিদ্ধান্ত বোর্ডের
লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ, মহম্মদ শামিকে নিয়ে বড় সিদ্ধান্ত বোর্ডের
IPL 2026: আইপিএল মরশুম শুরুর আগে আরসিবির অনুশীলনে অনুপস্থিত যশ দয়াল, কারণ ঘিরে শুরু জল্পনা
আইপিএল মরশুম শুরুর আগে আরসিবির অনুশীলনে অনুপস্থিত যশ দয়াল, কারণ ঘিরে শুরু জল্পনা

ভিডিও

Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
PC Chandra Group | রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
Subhasish Mukhopadhyay: দেব আলাদা, কিন্তু টলিউড থেকে যাঁরা রাজনীতিতে যাচ্ছেন, তাঁরা ক'টা গ্রাম দেখেছেন? সোজাসাপ্টা শুভাশিস
GhantaKhanek Sange Suman(১৯.০৩.২৬)পর্ব ২ :

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
SBI Income Tax Update: স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
Embed widget