এক্সপ্লোর

Ind Vs Eng, Chepauk Test: ২৪৯ রানের লিড ভারতের, সিরিজে সমতা ফিরবে?

ঘরের মাঠে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে সিরিজে সমতা ফেরানোর লড়াই বিরাট কোহলিদের সামনে। সেই লড়াইয়ে কি সুবিধাজনক জায়গায় টিম ইন্ডিয়া? ইঙ্গিত অন্তত সেরকমই।

চেন্নাই: ঘরের মাঠে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে সিরিজে সমতা ফেরানোর লড়াই বিরাট কোহলিদের সামনে। সেই লড়াইয়ে কি সুবিধাজনক জায়গায় টিম ইন্ডিয়া? ইঙ্গিত অন্তত সেরকমই। এম এ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের চেয়ে ২৪৯ রানে এগিয়ে গেলেন কোহলিরা। ম্যাচে চালকের আসনে ভারত। আর বল দ্বিতীয় দিন যেভাবে বনবন করে ঘুরছে, তাতে জো রুটদের ম্যাচ বাঁচাতে কঠিন লড়াই লড়তে হবে।

 

রবিচন্দ্রন অশ্বিনের ৫ উইকেটের সুবাদে রবিবার মাত্র ১৩৪ রানে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে দিল ভারত। যার ফলে প্রথম ইনিংসে ভারত লিড পেয়েছে ১৯৫ রানের। ইশান্ত শর্মা ও অক্ষর পটেল দুটি করে ও মহম্মদ সিরাজ একটি উইকেট পেয়েছেন। নিজের ঘরের মাঠ চিপকে তাঁর টেস্ট কেরিয়ারের ২৯ নম্বর বার বিপক্ষের পাঁচ বা তার বেশি উইকেট দখল করলেন অশ্বিন।

 

এবং ব্যাট করতে নেমে দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১ উইকেটে ৫৪ রান। ক্রিজে রয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রোহিত শর্মা (২৫ ব্যাটিং) ও চেতেশ্বর পূজারা (৭ ব্যাটিং)। আউট হয়েছেন শুভমন গিল (১৪)। সব মিলিয়ে ভারত ২৪৯ রানে এগিয়ে।

 

রবিবার দিনের শুরুতেই রোরি বার্নসকে (০) খাতা খোলার সুযোগ না দিয়েই প্রথমে সাজঘরে ফেরান ইশান্ত শর্মা। তারপর ব্রিটিশ ব্যাটিংকে বিপাকে ফেলতে শুরু করে স্পিনব্রিগেড। অপর ওপেনার ডম সিবলিকে (১৩) আউট করেন আর অশ্বিন। যার কিছুক্ষণের মধ্যেই অধিনায়ক জো রুটকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা দেন অক্ষর পটেল। অভিষেক টেস্টের মঞ্চে অক্ষরের প্রথম টেস্ট উইকেট রুট। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত মাত্র ৩৯ রান তুলতে গিয়ে ৪ উইকেট খুইয়ে বসেছিল ইংল্যান্ড। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি। শেষমেশ ঘরের মাঠে অশ্বিনের ৫ উইকেটের সুবাদে ১৩৪ রানে থেমে যায় ইংল্যান্ড। একমাত্র বেন ফোকস (অপরাজিত ৪২) ছাড়া ভারতীয় স্পিন বাহিনীর সামনে দাঁড়াতে পারেননি কোনও ইংরেজ ব্যাটসম্যান।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: একা কুম্ভ মার্তিনেজ়, তোরেসের গোলে ১০ জনের আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
একা কুম্ভ মার্তিনেজ়, তোরেসের গোলে ১০ জনের আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
Argentina vs Spain: এনজ়োর লাল কার্ড, দুর্ভেদ্য মার্তিনেজ়ের ১০ সেভ, বিশ্বকাপ ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে
এনজ়োর লাল কার্ড, দুর্ভেদ্য মার্তিনেজ়ের ১০ সেভ, বিশ্বকাপ ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে
Argentina vs Spain: আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget