এক্সপ্লোর

Ind Vs Eng, 2021: একাধিক নজির গড়ে কপিল, জাহির, শ্রীনাথদের ক্লাবে ঢোকার মুখে ইশান্ত

Ishant Sharma: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের ভরসা ইশান্ত।

নয়াদিল্লি: চোট সারিয়ে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। এবার তিনি একাধিক অসাধারণ নজির গড়ার পথে। এই সিরিজেই তিনি সেই নজিরগুলি গড়ে ফেলতে পারেন। সেটা করতে পারলে কপিল দেব, জাভাগল শ্রীনাথ, জাহির খানদের সঙ্গে একই সারিতে বসে পড়বেন তিনি। ভারতের হয়ে এখনও পর্যন্ত ৯৭টি টেস্ট ম্যাচ খেলেছেন ইশান্ত। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে তিনটি টেস্ট ম্যাচে খেলার সুযোগ পেলেই তাঁর ১০০ টেস্ট হয়ে যাবে। এছাড়া আর তিনটি উইকেট পেলেই ভারতের হয়ে টেস্টে তাঁর ৩০০ উইকেট হয়ে যাবে। ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে তিনি টেস্টে ৩০০ উইকেট নেওয়ার নজির গড়বেন। তাঁর আগে মাত্র দুই ভারতীয় পেসার এই নজির গড়েছেন। তাঁরা হলেন কপিল ও জাহির। এছাড়া এই সিরিজে দু’টি উইকেট পেলেই দেশের মাটিতে টেস্টে ১০০ উইকেট পাওয়ার নজির গড়বেন ইশান্ত। চতুর্থ ভারতীয় পেসার হিসেবে এই নজির গড়বেন তিনি। দেশের মাটিতে টেস্টে কপিলের রয়েছে সর্বাধিক ২১৯টি উইকেট। শ্রীনাথ দেশের মাটিতে টেস্টে ১০৮টি উইকেট নিয়েছেন। জাহির দেশের মাটিতে টেস্টে ১০৪টি উইকেট নিয়েছেন। এবার ইশান্তও দেশের মাটিতে টেস্টে ১০০ উইকেট নেওয়ার নজির গড়ার পথে। ২০১৮ থেকে টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ইশান্ত। তাঁর বোলিংয়ের গড় ২০-এর নীচে, যা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহর চেয়েও ভাল। টেস্টে প্রতি ৪১.৭ বলে একটি করে উইকেট নিয়েছেন ইশান্ত। সেখানে বুমরাহ প্রতি ৪৭.৯ বলে একটি করে উইকেট নিয়েছেন। শেষবার যখন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল, তখন ইশান্ত ১৮টি উইকেট নেন। তিনিই সেই সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারী হন। ফলে এবারও তাঁর উপর ভরসা করছে ভারতীয় দল। ভারতের হয়ে ইশান্ত শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপরেই করোনা অতিমারীর কারণে ক্রিকেট সহ যাবতীয় খেলা বন্ধ হয়ে যায়। এরপর ইশান্ত ফের খেলতে নামেন আইপিএল-এ। সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল চলাকালীন চোট পান তিনি। তার ফলে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর তিনি ফিট হয়ে উঠেছেন। তার ফলেই ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছেন তিনি। চারটি ম্যাচ খেলে তিনি পাঁচটি উইকেট নিয়েছেন। এবার ভারতীয় দলের হয়েও ভাল পারফরম্যান্স দেখাতে তৈরি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় দল চোটের জন্য মহম্মদ শামি ও উমেশ যাদবকে পাচ্ছে না। ফলে অভিজ্ঞ পেসার বলতে দলে আছেন ইশান্ত ও বুমরাহ। অস্ট্রেলিয়ার মাটিতে ভাল পারফরম্যান্স দেখালেও, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুরদের অভিজ্ঞতা কম। ফলে ইশান্ত ও বুমরাহকেই বাড়তি দায়িত্ব নিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget