এক্সপ্লোর

Ind Vs Eng, 2021: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না এই খেলোয়াড়, জানালেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জয়ী হয়ে ফিরে এসেছে টিম ইন্ডিয়া। এবার ঘরের মাঠে সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে টক্কর দেবে টিম কোহলি। এই সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। প্রথম টেস্টের পর দলের সঙ্গে যোগ দেবেন বেয়ারস্টো। এ কথা জানিয়েছেন সফরকারী দলের ব্যাটিং কোচ গ্রাহাম থর্প। বেয়ারস্টোকে শুরুতে চার টেস্টের সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল।

চেন্নাই: অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জয়ী হয়ে ফিরে এসেছে টিম ইন্ডিয়া। এবার ঘরের মাঠে সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে টক্কর দেবে টিম কোহলি। এই সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। প্রথম টেস্টের পর দলের সঙ্গে যোগ দেবেন বেয়ারস্টো। এ কথা জানিয়েছেন সফরকারী দলের ব্যাটিং কোচ গ্রাহাম থর্প। বেয়ারস্টোকে শুরুতে চার টেস্টের সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু থর্প জানিয়েছেন, আগামী ১৩ ফেব্রুয়ারি চেন্নাইতে দ্বিতীয় টেস্টে খেলার জন্য পাওয়া যাবে তাঁকে। শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে থর্প জানিয়েছেন, বেয়ারস্টো প্রথম টেস্টের পর দলের সঙ্গে যোগ দেবেন। এমনিতে তাঁর সিরিজের দ্বিতীয় টেস্টের পর দলে যোগ দেওয়ার কথা থাকলেও পরে এক্ষেত্রে পরিবর্তন হয়েছে। উল্লেখ্য, প্রথম দুটি টেস্টে বেয়ারস্টোকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন বেশ কয়েকজন প্রাক্তন খেলোয়াড়। সদ্যসমাপ্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে অধিনায়ক জো রুটের পর ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন বেয়ারস্টো। দুই টেস্টের সিরিজে ৪৬.৩৩ গড়ে তিনি ১৩৯ রান করেছিলেন। ফাস্ট বোলার মার্ক উড ও অলরাউন্ডার স্যাম কুরানের সঙ্গে বেয়ারস্টোকে ইংল্যান্ডের রোটেশন সিস্টেমের অঙ্গ হিসেবে প্রথম দুই টেস্টের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল। প্রধান কোচ ক্রিস সিলভারউড প্রথমে এই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছিলেন। প্রধান কোচ সাংবাদিকদের বলেছিলেন যে, এই পদ্ধতিতে তিনি খুবই সন্তুষ্ট। এই পদ্ধতির ব্যবহার হচ্ছে। এই সিদ্ধান্তের পাশেই দাঁড়াচ্ছেন তিনি। ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৫ ফেব্রুয়ারি টেস্ট সিরিজ শুরু হচ্ছে। প্রথম টেস্ট হবে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টেও এই স্টেডিয়ামেই খেলা হবে। বাকি দুটি টেস্ট হবে আমেদাবাদে। সিরিজে চারটি টেস্ট খেলা হবে। এছাড়াও পাঁচ টি ২০ ও তিনটি একদিনের ম্যাচও খেলা হবে দুই দলের মধ্যে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করতে আসন্ন সিরিজে জোর টক্কর দেখা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget