এক্সপ্লোর

Ind vs Eng 2nd Test: ইংল্যান্ডের মাটিতে ওপেনিংয়ে সেহওয়াগ, দ্রাবিড়কেও টেক্কা রাহুলের

লর্ডসে সেঞ্চুরি করা যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্ন। এখনও পর্যন্ত ভারত অধিনায়ক বিরাট কোহলি এই মাঠে শতরান হাঁকাতে পারেননি। ওপেনার হিসেবে এক অনন্য নজিরও গড়লেন রাহুল। 

লর্ডস: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে শতরান হাঁকিয়েছেন কে এল রাহুল। লর্ডসে সেঞ্চুরি করা যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্ন। এখনও পর্যন্ত ভারত অধিনায়ক বিরাট কোহলি এই মাঠে শতরান হাঁকাতে পারেননি। কিন্তু কে এল রাহুল বৃহস্পতিবার লর্ডসের বিলবোর্ডে তাঁর নাম খোদাই করে নিয়েছেন সেঞ্চুরি করে। তবে শুধু শতরানই নয়। ওপেনার হিসেবে নেমে এক অনন্য নজিরও গড়লেন রাহুল। 

বৃহস্পতিবার ১২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন দিনের শেষে। শুক্রবার আর মাত্র ২ রান যোগ করেই প্যাভিলিয়নে ফিরতে হয় রাহুলকে। নিজের ১২৯ রানের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছেন এই কর্নাটকী ব্যাটসম্যান।

গত ২ দশকে ভারতের ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি রানের মালিক হলেন কে এল রাহুল। ২০০০ সালের পর থেকে এই তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। ঝুলিতে রয়েছে ৫২১ রান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুরলি বিজয়। তিনি ৪২৮ রান করেছেন। তালিকায় বীরেন্দ্র সেহওয়াগও রয়েছেন। তবে তাঁর ঝুলিতে রয়েছে ২৭৮ রান। রাহুল দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে ২১৮ রান।

লর্ডসে সেঞ্চুরি সম্পূর্ণ করতেই একাধিক রেকর্ড গড়লেন রাহুল। ক্রিকেটের মক্কা বলা হয় লর্ডসকে। ঐতিহ্যবাহী এই মাঠে দশম ভারতীয় হিসাবে সেঞ্চুরি করলেন রাহুল। সেই সঙ্গে কাটিয়ে ফেললেন ৭ বছরের খরা। কীভাবে? ২০১৪ সালে লর্ডসে সেঞ্চুরি করেছিলেন অজিঙ্ক রাহানে। ব্যাট হাতে রাহানে ও বল হাতে ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মার দাপটে সেই ম্যাচ জিতেছিল ভারত। রাহানের সেই ইনিংসের সাত বছর পর ফের লর্ডসে সেঞ্চুরি করলেন কোনও ভারতীয় ক্রিকেটার। ৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে।

লর্ডসে বৃহস্পতিবার রোহিত ও রাহুলের জুটি ৬৯ বছরের পুরানো একটি রেকর্ডও ভেঙে দিল। ১৯৫২ সালে এই মাঠেই ভিনু মাঁকড় ও পঙ্কজ রায় ওপেনিং জুটিতে ১০৬ রান যোগ করেছিলেন। এই ম্যাচের ৩৬ ওভারে সেই রেকর্ডটি ভেঙে দেয় রো-রা জুটি। লর্ডসে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যালেস্টেয়ার কুক ও অ্যান্ড্রু স্ট্রসের ওপেনিং জুটিতে উঠেছিল ১১৪ রান। সেটাই ছিল এই মাঠে এতদিনের সর্বোচ্চ। সেই রেকর্ডও এদিন ভেঙে দেন ভারতীয় ওপেনারেরা। ৪৩.৪ ওভারে জেমস অ্যান্ডারসনের বলে রোহিত যখন বোল্ড হলেন, ভারতের ওপেনারেরা স্কোরবোর্ডে ১২৬ রান যোগ করে ফেলেছেন।

সেরা শিরোনাম

IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি

ভিডিও

Dengue News | ডেঙ্গি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের প্রশংসায় কেন্দ্র, জাতীয় বৈঠকে স্বীকৃতি রাজ্যের
Suvendu Adhikari:
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার
Jammu & Kashmir News | জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে নিখোঁজ ২ SPO-র গুলিতে ঝাঁঝরা দেহ উদ্ধার
Abhishek Banerjee Case Update | হাইকোর্টে অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলার রায়দান স্থগিত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget