এক্সপ্লোর

India Win T20 Series: টেস্টের পর টি-২০ সিরিজও ভারতের দখলে

India vs England, T-20 Series: টি-২০ সিরিজের ফল ভারতের পক্ষে ৩-২।

আমদাবাদ: টেস্টের পর টি-২০ সিরিজেও ইংল্যান্ডকে হারিয়ে দিল ভারত। দুই সিরিজেই প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে শেষ হাসি হাসল ভারতই। আজ টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ৩৬ রানে জয় পেল ভারতীয় দল। টি-২০ সিরিজের ফল ভারতের পক্ষে ৩-২। এবার একদিনের সিরিজেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বিরাট কোহলিরা।

আজ ভারতের জয়ের নায়ক অধিনায়ক বিরাট। তিনি রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ৫২ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ২টি ছক্কা। রোহিত ৩৪ বলে ৬৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৪টি বাউন্ডারি। সূর্যকুমার যাদব ৩২ রান করেন। হার্দিক পাণ্ড্য ১৭ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন।

ভারতের বোলারদের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ভুবনেশ্বর কুমার। তিনি ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন। শার্দুল ঠাকুর ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন। একটি করে উইকেট নেন হার্দিক পাণ্ড্য ও টি নটরাজন।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন ডেভিড মালান। ৫২ রান করেন জশ বাটলার। আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। তার ফলেই সহজ জয় পায় ভারত।

আজ শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ভারতের দখলে। বিরাট ও রোহিতের ওপেনিং জুটিতে যোগ হয় ৯৪ রান। এরপর বিরাটের সঙ্গে যোগ দেন সূর্যকুমার। এই সিরিজের চতুর্থ ম্যাচে চমকপ্রদ ব্যাটিংয়ের পর এদিনও ভাল পারফরম্যান্স দেখান সূর্যকুমার। তাঁর ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৩টি বাউন্ডারি। হার্দিকও বিরাটের সঙ্গে ঝোড়ো ব্যাটিং করেন। তিনি ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কা মারেন। 

ইংল্যান্ডের ইনিংসের দ্বিতীয় বলেই জেসন রয়কে বোল্ড করে দেন ভুবনেশ্বর। এরপর অবশ্য ভারতকে চিন্তায় ফেলে দিয়েছিল মালান ও বাটলারের জুটি। এই জুটিতে ১৩০ রান যোগ হয়। বাটলারকে ফেরান ভুবনেশ্বরই। এরপর ১৫-তম ওভারে জনি বেয়ারস্টো (৭) ও মালানকে ফেরান শার্দুল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। ভারতের ২ উইকেটে ২২৪ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান করেই থমকে যায় ইংল্যান্ড। 

ভারত-ইংল্যান্ডের একদিনের সিরিজ শুরু মঙ্গলবার থেকে। একদিনের সিরিজের তিনটি ম্যাচই হবে পুণেতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget