এক্সপ্লোর

SAFF Championship 2023: সুনীলের গোল উৎসব চলছে, নেপালকে ২-০ উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত

India vs Nepal: গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়ে দিল ব্লু টাইগার্স। গোল করলেন সুনীল ছেত্রী ও মহেশ।

বেঙ্গালুরু: সাফ চ্যাম্পিয়নশিপের (SAAF Championship) সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়ে দিল ব্লু টাইগার্স। গোল করলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri) ও নাওরেম মহেশ সিংহ।

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে টানা ২ ম্য়াচে জিতল ভারত। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচে নেপালকেও হারাল ব্লু টাইগার্স। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শুরু থেকেই দাপট ছিল ভারতের।

এ নিয়ে ঘরের মাঠে টানা ১২ ম্যাচ অপরাজিত ভারত। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ওমানের কাছে পরাজয়ই দেশের মাটিতে ভারতের শেষ হার। তারপর থেকে আর কোনও বিদেশি দলই ভারতকে তাদের মাটিতে হারাতে পারেনি।

যদিও শনিবার ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ভারতকে ০-০ বেঁধে রেখেছিল নেপাল। দ্বিতীয়ার্ধে গোল করেন সুনীল ছেত্রী ও নাওরেম মহেশ সিংহ। তাতেই তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় ভারতের। 

আগের ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছিল ভারতের কোচ ইগর স্তিমাচকে। যে কারণে শনিবার ডাগ আউটে থাকতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে ভারতীয় দলকে পরিচালনা করেন সহকারী কোচ মহেশ গাউলি। তবে তাতে ভারতের খেলার খুব একটা প্রভাব পড়েনি।

এদিন পাকিস্তানকে ৪-০ গোলে হারায় কুয়েত। গ্রুপ এ থেকে ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে গেল কুয়েতই। অন্যদিকে গতবারের ফাইনালিস্ট নেপাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল।

পাকিস্তান ম্যাচের বিরুদ্ধে ভারতের যে দল খেলেছিল, তাতে এদিন আটটি পরিবর্তন করে ভারত। শুধু পাক ম্যাচে হ্যাটট্রিক করা সুনীল, অনিরুদ্ধ থাপা ও সাহাল আব্দুল সামাদ শুরু থেকে খেলেন। চলতি মাসে প্রথমবার শুরু থেকে খেলার সুযোগ পান ডিফেন্ডার রাহুল ভেকে। 

ম্যাচের ৬১ মিনিটে বিপক্ষের গোলমুখ ভাঙেন সুনীল। সাহাল ও মহেশের যুগলবন্দি থেকে তৈরি হওয়া আক্রমণ আর তারপর নীচু ক্রস। সেই পাস থেকে আন্তর্জাতিক ফুটবলে নিজের ৯১তম গোল করলেন সুনীল। 

তার মিনিট দশেক পরে বিস্ময়কর গোল করেন মহেশ। জাতীয় দলের জার্সিতে তাঁর প্রথম গোল। সুনীলের উদ্দেশে ক্রস বাড়িয়েছিলেন সাহাল। সুনীলের বাঁ পায়ের শট নেপালের গোলকিপার কিরণ কুমার লিম্বু আটকে দিলে সেই বল ক্রসবারে অদ্ভূতভাবে দুবার ধাক্কা খেয়ে এলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গোল করেন মহেশ।

মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে ভারতের সামনে কুয়েত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ABP Exclusive: IPL পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট দল! সরফরাজ না অমল মুজুমদার হয়ে যায়, বলছেন উদ্বিগ্ন বাবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget