এক্সপ্লোর

Ind vs SL 2nd T20I: আজ জিতলেই টি-টোয়েন্টি সিরিজ ভারতের, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?

শ্রীলঙ্কার বিরুদ্ধে বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত।

কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচ জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছেন শিখর ধবনরা। আজ ম্য়াচ জিতলেই সিরিজ জিতে যাবে ভারত। কোথায়, কখন দেখবেন ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ, আসুন দেখে নেওয়া যাক।

এই ম্য়াচের আগে বেনজির সমস্যায় ভারতীয় দল। করোনা আক্রান্ত হয়ে শুধু যে ক্রুণাল পাণ্ড্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তাই নয়, বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত পাবে না তাদের গুরুত্বপূর্ণ সাত ক্রিকেটারকে। কারণ, তাঁরা প্রত্যেকেই করোনা আক্রান্ত ক্রুণালের সংস্পর্শে এসেছিলেন।

সেই সাতজন ক্রিকেটার হলেন পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, দীপক চাহার, মণীশ পাণ্ডে, ঈশান কিষাণ ও কে গৌতম। এই সাতজনই ক্রুণালের সংস্পর্শে এসেছিলেন বলে বোর্ড সূত্রে খবর। তাই বুধবারের ম্যাচে তাঁরা খেলতে পারবেন না।

প্রসঙ্গত, ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে আচমকাই স্থগিত হয়ে যায় ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে জানানো হয় যে, জাতীয় দলের অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যর (Krunal Pandya) করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। সেই কারণেই স্থগিত হয়ে গিয়েছে ম্যাচ।

ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছিল, ক্রুণাল পাণ্ড্যর কোভিড পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। যে কারণে তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসার জন্য মোট আটজন ক্রিকেটারকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয়েছে।

 

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে যে, মঙ্গলবার সকালে ক্রুণালের র‌্যাপিড অ্যান্ডিজেন টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে। মঙ্গলবারই দলের সমস্ত সদস্যের আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হয়েছে। সকলের রিপোর্ট নেগেটিভ এলে বুধবার, ২৮ জুলাই স্থগিত হয়ে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। পাশাপাশি দুই দলের সমস্ত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে ভারতের হয়ে বুধবারের ম্যাচে খেলবেন কারা। ক্রুণাল-সহ মোট আটজন না খেলার অর্থ প্রথম একাদশ নামাতে গিয়েই সমস্যায় পড়বেন কোচ রাহুল দ্রাবিড়। অনেকে কৌতূহলী হয়ে রয়েছেন পৃথ্বী ও সূর্যকুমারকে নিয়ে কী অবস্থান নেওয়া হয় তা নিয়েও। কারণ, দুই ক্রিকেটারকে বিকল্প হিসাবে ইংল্যান্ড সফরকারী ভারতীয় দলে যোগ দিতে বলা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে আদৌ তাঁরা এখনই ইংল্যান্ডে যেতে পারবেন কি না সন্দেহ।

কখন, কোথায় দেখবেন ম্যাচ: ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখুন সোনি টেন টু ও সোনি টেন টু এইচডি চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে, রাত ৮টা থেকে সরাসরি সম্প্রচার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget