এক্সপ্লোর

অন্য কারুর সঙ্গে তুলনা করে পৃথ্বীকে চাপে না ফেলার আর্জি কোহলির

হায়দরাবাদ: তরুণ ওপেনার পৃথ্বীর সঙ্গে অন্য কারুর তুলনা না করার আর্জি জানালেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ক্রিকেটার হিসেবে বিকশিত হয়ে ওঠার অবকাশ দিতে হবে পৃথ্বীকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে ১৩৪ রানের ইনিংস খেলার পর পৃথ্বীর সঙ্গে কেউ কেউ সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগের তুলনা শুরু করেছেন। এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক বৈঠকে কোহলি বলেছেন, ওকে নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে হবে বলে আমার মনে হয় না। ও তরুণ খেলোয়াড়, ওকে নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে যাওয়ার অবকাশ দেওয়া উচিত। ও খুবই প্রতিভাশালী আর সবাই দেখেছে যে, টেকনিকের দিক থেকে ও খুবই মজবুত। কোহলি বলেছেন, প্রথম ম্যাচে যে রকম ও খেলেছিল, ফের সেরকমই পারফর্ম করবে বলে আমি নিশ্চিত। ওর শেখার ইচ্ছে প্রবল। ও দাপটের সঙ্গে খেলে। পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে সক্ষম। এ ব্যাপারে কোহলি গৌতম গম্ভীরের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন। বুধবারই গম্ভীর বলেন, সহবাগের সঙ্গে পৃথ্বীর তুলনার আগে দুবার ভাবা উচিত। কোহলি বলেছেন, এখনই কারুর সঙ্গে ওর তুলনা করা উচিত নয়। এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে ও চাপে পড়ে যায়। ওকে নিজের খেলা উপভোগ করার সুযোগ দেওয়া উচিত, যাতে ও ধীরে ধীরে প্রত্যাশা অনুযায়ী খেলোয়াড় গড়ে উঠতে পারে। অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ,আইপিএল ও ভারত এ দলের হয়ে খেলে সরাসরি সম্প্রচারের সৌজন্যে তরুণরা শীঘ্রই নিজস্ব পরিচয় তৈরি করছেন। কোহলি স্বীকার করে নিয়েছেন, এখন তরুণরা চাপ নেওয়ার জন্য অনেক ভালোভাবে তৈরি থাকেন। কোহলি বলেছেন, এর একটা কারণ হতে পারে যে, ওরা এমন একটা পরিবেশে খেলেছে, যে পরিবেশে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়। কিন্তু দেশের জন্য খেলার ক্ষেত্রে সবসময়ই একটা চাপ থাকে। সকালে ওঠে টুপি পরতে হলে কিছুটা নার্ভাস লাগে আর আমার মনে হয়, সবাই এই চাপ অনুভব করে। একইসঙ্গে কোহলি বলেছেন, কিন্তু এই চাপ ১০-১৫ বছর আগেকার মতো নয়, যখন এ ধরনের ক্রিকেট খেলার কোনও অভিজ্ঞতাই থাকত না। ওই অবস্থায় ভারতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে নেমে পড়তে হত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget