এক্সপ্লোর

India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ, ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১৯ রানে ম্যাচ জয় ভারতের

India vs West Indies: প্রথম ভারত অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জিতে নজির শিখর ধবনের।

নয়াদিল্লি: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চাহালের ঘূর্ণি, শুভমন গিলের ব্যাটিং ঝড়। ওয়ান ডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হোয়াইটওয়াশ করল ভারত (India)। সিরিজের শেষ ম্যাচে শিখর ধবনের অধিনায়কত্বে জয় ছিনিয়ে আনল টিম ইন্ডিয়া। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১৯ রানে ম্যাচ জিতল ভারত। ৩-০ ব্যবধানে এক দিনের সিরিজ জিতে টি-টোয়েন্টি সিরিজের আগে আত্মবিশ্বাস আরও বাড়ল টিম ইন্ডিয়ার। প্রথম ভারত অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জিতে নজির শিখর ধবন।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত: প্রথম দুই ম্যাচে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে তৃতীয় ওয়ান ডে-তে মাঠে নামে ভারত। প্রথম ম্যাচে যেখানে অধিনায়ক শিখর ধবন (Shikhar Dhawan) ৯৭ রান করেছিলেন, দ্বিতীয় ম্যাচে সেখানে অক্ষর পটেল অলরাউন্ড পারফরম্যান্সে হয়ে ওঠেন ভারতের নায়ক। তৃতীয় ম্যাচও জিতে নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল  টিম ইন্ডিয়া। 

ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে এর আগে কোনও ভারতীয় দল তিন বা ততোধিক ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করতে সক্ষম হয়নি। বুধবার (২৭ জুলাই) তৃতীয় ওয়ান ডে খেলতে (IND vs WI 3rd ODI) মাঠে নেমে সেই অর্থে রেকর্ড গড়ল ভারত । মাত্র তৃতীয় দল হিসাবে একই বছরে কোনও প্রতিপক্ষকে ওয়ান ডে সিরিজে দেশে ও দেশের বাইরে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল ভারতের সামনে। আর তা কাজেও লাগাল টিম ইন্ডিয়া। এই বছর ঘরের মাঠে রোহিতের ভারতও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল। সুতরাং, তৃতীয় ম্যাচ জয়ের এই রেকর্ডগুলি কিন্তু বাড়তি উদ্যমের জোগান দিয়েছে তা বলাই বাহুল্য। 

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শিখর ধবন। এই ম্যাচে নজর ছিল রবীন্দ্র জাডেজার ফিটনেসের উপরও। কিন্তু ম্যাচ ফিট না হওয়ায় তিনি খেলতে পারেননি। ভারতীয় একাদশে বদল বলতে একটাই ছিল, আবেশের বদলে প্রসিদ্ধ। বৃষ্টিতে ম্যাচের বিঘ্ন ঘটায় ওভার সংখ্যা কমিয়ে ৩৬ করা হয় । প্রথম ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ২২৫ রান তোলে ভারত। জবাবে ২৬ ওভারে ১৩৭ রান করে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ওভারের শেষে ভারতের স্কোর ছিল ১০/০। শুভমন গিল ও শিখর ধবন উভয়েই ৫ রানে ব্যাট করেন। তুলনামূলক মন্থর গতিতে ইনিংস শুরু করেন ভারতীয় ওপেনাররা। ৬ ওভারে শেষে বিনা উইকেটে ভারতের স্কোর ছিল ২৮। এদিকে পূর্বাভাস অনুযায়ী খেলার মাঝেই বৃষ্টি হয়। আর বৃষ্টির জন্য মাঝে বন্ধ হয়ে যায় খেলা। ভারতীয় সময় রাত সাড়ে ১১টার পর ফের খেলা শুরু হয়। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনল টিম ইন্ডিয়া। 

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget