এক্সপ্লোর

লড়াকু ৮১ রান করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলের ভরাডুবি আটকে রাহানে বললেন, আমি স্বার্থপর নই

ঋদ্ধিমান সাহা নয়, এই ম্যাচে উইকেটকিপার হিসাবে খেলানো হচ্ছে ঋষভ পন্থকে

অ্যান্টিগা: লড়াকু ৮১ রান করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতের মান বাঁচালেন অজিঙ্ক রাহানে। তাঁর জন্যই বৃষ্টিবিঘ্নিত দিনে বিপাকে পড়েও শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ভদ্রস্থ রান তুলতে পেরেছে ভারত। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২০৩/৬। আর দলকে উদ্ধার করার পর রাহানে বলে দিলেন, তিনি স্বার্থপর নন। নিজের সেঞ্চুরির চেয়েও দলের ভরাডুবি রক্ষা তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্টিগার নর্থ সাউন্ডে প্রথম দিন ৬৮.৫ ওভার খেলা হয়। তবে ক্যারিবিয়ান বোলারদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। এই টেস্টে মায়াঙ্ক অগ্রবাল ও কে এল রাহুলকে দিয়ে ইনিংস ওপেন করায় ভারত। রাহুল ৪৪ করলেও ব্যর্থ মায়াঙ্ক (৫ রান)। রান পাননি চেতেশ্বর পূজারা (২) ও বিরাট কোহলিও (৯)। হনুমা বিহারী ৩২ রান করেন। একা লড়াই করে দলকে ২৫/৩ থেকে উদ্ধার করেন রাহানে। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। ২০১৭ সালের পর থেকে টেস্টে তাঁর সেঞ্চুরি নেই। আক্ষেপ নেই রাহানের। দিনের খেলার শেষে তিনি বলেছেন, ‘জানতাম এই প্রশ্নটা উঠবে। যতক্ষণ ক্রিজে থাকি দলের কথা ভাবি। আমি স্বার্থপর নই। সেঞ্চুরি নিয়ে ভাবছি না কারণ এই কঠিন উইকেটে ৮১ রানটাও ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা এখন ভদ্রস্থ জায়গায় রয়েছি।’ ঋদ্ধিমান সাহা নয়, এই ম্যাচে উইকেটকিপার হিসাবে খেলানো হচ্ছে ঋষভ পন্থকে। দিনের শেষে ২০ রানে অপরাজিত তিনি। রবীন্দ্র জাডেজা ৩ রান করে ক্রিজে। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে কেমার রোচ তিনটি এবং গ্যাব্রিয়েল শ্যানন দুটি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: আইপিএলের আগেই সিএসকে শিবিরে চাপানউতোর! সঞ্জুই কি পরবর্তী....
আইপিএলের আগেই সিএসকে শিবিরে চাপানউতোর! সঞ্জুই কি পরবর্তী....
Glenn Phillips: মাঠে উড়ন্ত বাজপাখি তিনি, এবার আকাশপথে বিমান উড়িয়ে তাক লাগিয়ে দিলেন তারকা ক্রিকেটার
মাঠে উড়ন্ত বাজপাখি তিনি, এবার আকাশপথে বিমান উড়িয়ে তাক লাগিয়ে দিলেন তারকা ক্রিকেটার
Virat Kohli: সাইত্রিশ ছুঁইছুঁই বিরাটের জন্য এমন পাগলামো, খুদে ভক্তের কাণ্ড দেখে হতবাক সোশ্য়াল মিডিয়া!
সাইত্রিশ ছুঁইছুঁই বিরাটের জন্য এমন পাগলামো, খুদে ভক্তের কাণ্ড দেখে হতবাক সোশ্য়াল মিডিয়া!
Glenn Phillips: মাঠে ক্যাচ ধরার সময় উড়োজাহাজের মতো লাফান, এবার আকাশে বিমানও উড়ালেন গ্লেন ফিলিপ্স
মাঠে ক্যাচ ধরার সময় উড়োজাহাজের মতো লাফান, এবার আকাশে বিমানও উড়ালেন গ্লেন ফিলিপ্স

ভিডিও

ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Audi SQ8 launch : রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
Embed widget