এক্সপ্লোর

ইংল্যান্ডকে হাল্কাভাবে নেওয়ার ভুল করবে না ভারত, বলছেন কোহলি

রাজকোট: টেস্টে এক নম্বর দল ভারত রাজকোটে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে মোটেই দাপট দেখাতে পারেনি। বরং অ্যালেস্টার কুকের দলই ভারতকে চাপে ফেলে দিয়েছিল। অধিনায়ক বিরাট কোহলির বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের সুবাদে টেস্ট ড্র করেছে ভারত। ম্যাচ শেষ হওয়ার পর ভারতের অধিনায়ক স্বীকার করেছেন, বাকি চারটি টেস্টে ইংল্যান্ডকে হাল্কাভাবে নেওয়ার ভুল করবে না ভারত। রবিবার দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে জয়ের জন্য ৪৯ ওভারে ৩১০ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। ভারতীয় দল সেই রান তাড়া করার কোনও চেষ্টা তো করেইনি, উল্টে ১৩২ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারত। কোহলি (৪৯ অপরাজিত) ও রবীন্দ্র জাডেজা (৩২ অপরাজিত) শেষদিকে লড়াই করে ম্যাচ ড্র করেন। ম্যাচ শেষ হওয়ার পর দলের ফিল্ডিংয়ের তীব্র সমালোচনা করেছেন কোহলি। ইংল্যান্ডের বেশ কয়েকটি ক্যাচ পড়ায় ক্ষুব্ধ ভারত অধিনায়ক। তিনি বলেছেন, ‘এই টেস্টের প্রথম দু দিনে আমাদের পারফরম্যান্স আরও ভাল হওয়া উচিত ছিল। আমরা পাঁচটা ক্যাচ ফেলেছি। এটা হওয়া উচিত নয়। ইংল্যান্ড এমনই একটা দল, যাদের হাল্কাভাবে নেওয়া যাবে না। এই টেস্ট আমরা ড্র করতে পেরেছি। যে বিভাগে আমাদের ভুল শুধরে নেওয়া দরকার, সেটা করতেই হবে। স্বীকার করতেই হবে, ইংল্যান্ডের বোলাররা আমাদের উপর চাপ বজায় রেখেছিল।’ রাজকোট টেস্টের শুরু থেকে শেষপর্যন্ত কখনও মনে হয়নি, ভারতীয় দল ম্যাচ জয়ের জায়গায় পৌঁছে গিয়েছে। ইংল্যান্ডই সারা ম্যাচে চাপে রেখেছিল ভারতকে। দ্বিতীয় টেস্টের আগে কোহলিদের ফিল্ডিংয়ের পাশাপাশি স্পিন বোলিংয়ের দিকেও নজর দিতে হবে। টেস্টে এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন রাজকোটে মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। সিরিজ জেতার জন্য তাঁর ভাল পারফরম্যান্স জরুরি। ফলে একরাশ চিন্তা নিয়েই বিশাখাপত্তনমে যাচ্ছেন কোহলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget