এক্সপ্লোর

Indian Army on MS Dhoni: ধোনির মার্চ সেনাকর্তার চেয়েও ভাল! স্বীকারোক্তি কর্নেলের

রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ নেওয়ার সময় সেনাবাহিনীর ইউনিফর্ম পরেছিলেন ধোনি। মার্চ করে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেছিলেন।

চেন্নাই: টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল তিনি। সেই মহেন্দ্র সিংহ ধোনির মার্চ চমকে দিয়েছিল উচ্চপদস্থ সেনাকর্তাকেও। যিনি ভাবতেও পারেননি যে, ক্রিকেট মাঠের পেশাদার কেউ একজন সেনাকর্তার চেয়েও ভাল মার্চ করবেন!

সেনাবাহিনীর প্রতি ধোনির টান এবং শ্রদ্ধা সর্বজনবিদিত। ক্যাপ্টেন কুলের কিটব্যাগে সেনাবাহিনীর ইউনিফর্মের জংলা ছাপ। এমনকী গত মরসুমে চেন্নাই সুপার কিংস যে নতুন জার্সি উন্মোচন করেছিল, তার কাঁধে জংলা ছাপ ছিল। যা ধোনির পরামর্শেই হলুদ জার্সিতে যুক্ত হয়েছিল।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য ধোনি বেছে নিয়েছিলেন ১৫ অগাস্ট দিনটি। এবার এক পদস্থ সেনাকর্তা জানালেন যে, মার্চে তাঁকেও হার মানাতে পারেন ধোনি। সেনাবাহিনীর কর্নেল ভেম্বু শঙ্কর একটি ঘটনার কথা জানিয়েছেন। বলেছেন, 'ধোনি আর সশস্ত্র সেনাবাহিনী সমার্থক। ধোনির পদ্মভূষণ পাওয়ার দিনটি মনে পড়ছে। আমার কাছে জানতে চেয়েছিল ওর ইউনিফর্ম সেনাবাহিনীর রীতি অনুযায়ী হয়েছে কি না। দুর্দান্ত মার্চ করেছিল। সেনাবাহিনীতে ২০ বছর কাজ করেও আমি অত ভাল মার্চ করতে পারি না।'

প্রসঙ্গত, রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ নেওয়ার সময় সেনাবাহিনীর ইউনিফর্ম পরেছিলেন ধোনি। মার্চ করে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেছিলেন।

গত বছর ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে সন্ধে ৭টা বেজে ২৯ মিনিটে সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়েছিল একটি পোস্ট। আছড়ে পড়ল কারণ, গোটা বিষয়টা ভীষণ অপ্রত্যাশিত। পোস্ট করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের অধিনায়ক হিসাবে জোড়া বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ক্রিকেটার জানিয়ে দিয়েছিলেন, ১৫ অগাস্ট সন্ধে ৭টা ২৯ থেকে যেন তাঁকে অবসরপ্রাপ্ত হিসাবে বিবেচনা করা হয়। ব্যাটিং ঘরানা যেমন ছিল ছক ভাঙা, অবসর ঘোষণাও একইরকমভাবে ব্যতিক্রমী। কোনও বিদায়ী ম্যাচ নয়, কোনও আগাম ঘোষণা নয়, আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আচমকা পর্দা টেনে সকলকে স্তম্ভিত করে দিয়েছিলেন ক্যাপ্টেন কুল।

আজ, ১৫ অগাস্ট, ২০২১, আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিংহ ধোনির অবসরের এক বছর পূর্তি। বিশেষ এই দিনে ধোনি ভক্তদের বার্তায় উপচে পড়েছে সোশ্যাল মিডিয়া। সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের ভারতীয় ক্রিকেট বোর্ডও সম্মান জানিয়েছে ধোনিকে। তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। সঙ্গে লেখা হয়েছে, 'অধিনায়ক, কিংবদন্তি, অনুপ্রেরণা। গত বছর এই দিনেই প্রবাদপ্রতীম মহেন্দ্র সিংহ ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিল।'

২০২০ সালের ১৫ অগাস্ট। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মাহি এত বছরের সমর্থনের জন্য ভক্ত ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছিলেন। সেই সঙ্গে তিনি নিজের অবসরের ঘোষণাও করেছিলেন। ভিডিওর সঙ্গে 'ম্যায় পল দো পল কা শায়র হু' গানটিকে ব্যবহার করেছিলেন ধোনি। আচমকা এই ঘোষণার পর বাকরুদ্ধ হয়ে গিয়েছিল ক্যাপ্টেন কুলের তামাম ভক্তকুল।

২০১৯ সালের ৯ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেটাই ছিল জাতীয় দলের জার্সিতে এমএসডি-র শেষ ম্যাচ।

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget