এক্সপ্লোর

Kumble reaction on Bumrah:দেখুন-তাঁর বোলিং অ্যাকশন নকল করলেন জসপ্রিত বুমরাহ,কী বললেন কুম্বলে?

নেট অনুশীলনে অনিল কুম্বলের বোলিং অ্যাকশন নকল করে দেখালেন ভারতীয় দলের পেসার জসপ্রিত বুমরাহ। আর সেই অনুকরণ যে মন্দ কিছু হয়নি, নিজের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার তথা অধিনায়ক অনিল কুম্বলে। বুমরাহর ওই বোলিং অ্যাকশনের ভিডিও-র প্রতিক্রিয়ায় কিংবদন্তী লেগ-স্পিনার জানিয়েছেন, অনেকটাই কাছাকাছি।

নয়াদিল্লি: নেট অনুশীলনে অনিল কুম্বলের বোলিং অ্যাকশন নকল করে দেখালেন ভারতীয় দলের পেসার জসপ্রিত বুমরাহ। আর সেই অনুকরণ যে মন্দ কিছু হয়নি, নিজের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার তথা অধিনায়ক অনিল কুম্বলে। বুমরাহর ওই বোলিং অ্যাকশনের ভিডিও-র প্রতিক্রিয়ায় কিংবদন্তী লেগ-স্পিনার জানিয়েছেন, অনেকটাই কাছাকাছি। এমনিতে ভয়ঙ্কর ইয়র্কার ও সঠিক নিশানায় বাউন্সারের জন্য পরিচিত বুমরাহ। ছয় কদমের ছোট্ট রান আপে ব্যাটসম্যানের গোড়ালির কাছে ইয়র্কার আছড়ে দিতে সিদ্ধহস্ত তিনি। সেইসঙ্গে তাঁর তূনে রয়েছে বাউন্সারের বৈচিত্র্য। কিন্তু তিনি যে কুম্বলের বোলিং অ্যাকশনটাও এভাবে নকল করতে পারবেন, তা বোধহয় অনেকেই ধারনাও করতে পারেননি।
শনিবার বিসিসিআই একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে বুমরাহকে কুম্বলের বোলিং অ্যাকশন নকল করতে দেখা গিয়েছে। আর কুম্বলের বোলিং অ্যাকশন প্রায় নিখুঁতভাবে নকল করতে দেখা গিয়েছে তাঁকে। বিসিসিআই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছে, আমরা সবাই বুমরাহকে আগুনে ইয়র্কার ও ধারালো বাউন্সার দিতে দেখেছি। এখানে রইল এই ফাস্ট বোলারের অদেখা সংস্করণ। বুম কিংবদন্তী কুম্বলের অ্যাকশন নকল করছেন। আর অনেকটাই নিখুঁত করছেন। বিসিসিআইয়ের ট্যুইটের উত্তরে ভারতীয় দলের প্রাক্তন কোচ কুম্বল লিখেছেন, খুব ভালো হয়েছে বুম।অনেকটাই নিখুঁত। তুমি আগামী প্রজন্মের উঠতি বোলারদের অনুপ্রেরণা, যারা তোমার বোলিং স্টাইল অনুকরণ করে। আসন্ন সিরিজের জন্য শুভকামনা।
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার কুম্বলে ২০০৮-এ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। পাঁচদিনের ক্রিকেটে তাঁর সংগ্রহে রয়েছে ৬১৯ উইকেট। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন (৮০০) ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (৭০৮)-এর পরই সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকায় কুম্বলে রয়েছেন তৃতীয় স্থানে। ইংল্যান্ডের জিম লেকারের পর আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে কোনও টেস্টের একটি ইনিংস ১০ উইকেট সংগ্রহের কৃতিত্বেরও অধিকারী কুম্বলে। ১৯৯৯-এ পাকিস্তানের বিরুদ্ধে দিল্লির ফিরোজ শাহ কোটলায় এই বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৬.৩ ওভার বল করে ৭৪ রানে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব দলের কোচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Indian Cricket Team: একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget