এক্সপ্লোর

Indian Cricket Team: প্রথম ওয়ান ডে জিতেও শাস্তির কবলে টিম ইন্ডিয়া, কিন্তু কেন?

IND vs WI: প্রথম ওয়ান ডের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ভারতীয় দলকে এই শাস্তি দেন। অধিনায়ক শিখর ধবন এই অভিযোগ স্বীকার করে, ম্যাচ রেফারির দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন।

পোর্ট অফ স্পেন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শুক্রবার (২২ জুলাই) প্রথম ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে (IND vs WI 1st ODI) হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। তবে ম্যাচ জিতেও শাস্তির মুখে পড়তে হল ভারতকে। কী দোষ করেছিল টিম ইন্ডিয়া?

কেন শাস্তি?

প্রথম ওয়ান ডেতে নিজেদের নির্ধারিত সময়ে ৫০ ওভারের কোটা সম্পূর্ণ করতে পারেনি শিখর ধবনের (Shikhar Dhawan) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। এর জেরেই আইসিসির শাস্তির মুখে পড়তে হল গোটা দলকেই। আইসিসি এই বিষয়ে বেশ কড়াভাবে নিয়ম পালন করে। খেলোয়াড়দের জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার যে নিয়মবিধি রয়েছে, সেই অনুযায়ী কোনও দল তাদের দেওয়া নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারলে শাস্তি পায়।

সেই নিয়ম অনুযায়ীই সেই দল যে কয়টি ওভার নির্ধারিত সময়ে করতে পারবে না, সেই প্রতিটি ওভারের জন্য দলের প্রতিটি খেলোয়াড়ের ২০ শতাংশ ম্যাচ ফি অর্থাৎ ম্যাচ থেকে প্রাপ্ত বেতন কাটা যাবে। এই নিয়মের জেরেই ভারতীয় দলের খেলোয়াড়দের প্রথম ওয়ান ডে থেকে প্রাপ্ত বেতনের ২০ শতাংশ কাটা গিয়েছে। প্রথম ওয়ান ডের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ভারতীয় দলকে এই শাস্তি দেন।

অভিযোগ মেনে নিয়েছেন ধবন

এই সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়ক শিখর ধবন এই অভিযোগ স্বীকার করে, ম্যাচ রেফারির দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন। সেই কারণেই কোনওরকম শুনানির প্রয়োজন হয়নি। আজ একই মাঠে দ্বিতীয় ওয়ান ডে খেলতে নেমেছে দুই দল। টসে জিতে প্রথমে ব্যাট করে শাই হোপের দৌলতে বড় রানের দিকে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল। ১০ম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে নিজের শততম ম্যাচে শতরান হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার। ৪৫ ওভারে দলের স্কোর চার উইকেটের বিনিময়ে ২৬৪ রান।

আরও পড়ুন: বড় রানের দিকে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget