এক্সপ্লোর

AFC U-17 Asian Cup: পিছিয়ে পড়েও ভিয়েতনামের বিরুদ্ধে ড্র ভারতীয় অনূর্ধ্ব ১৭ দলের, তাও হতাশ প্রাক্তনীরা

Indian U-17 Team: ভিয়েতনামের বিরুদ্ধে ভারতীয় দলের লেফট ব্যাক মালেমনাম্বা থোকচম গোল শোধ করেন।

নয়াদিল্লি: অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপের (U17 AFC Asian Cup) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিরুদ্ধে ড্র করল ভারতের ছোটরা। পিছিয়ে পড়েও গোল শোধ করে এক পয়েন্ট ঘরে তুলল ব্লু টাইগার্সরা। ভারতের জুনিয়ররা পিছিয়ে পড়ে এক পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হলেও, খানিকটা হতাশ ১৯৭৪ সালের এএফসি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের অধিনায়ক শাব্বির আলি।

৪৯ বছর আগে ব্যাঙ্কক থেকে এক স্মরণীয় টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন শাব্বির। ইরানের বিরুদ্ধে ফাইনালে ২-২ ড্রয়ের পর যুগ্মভাবে খেতাব জিতেছিলেন শাব্বিররা। তাঁর প্রায় পাঁচ দশক পর দর্শক হিসাবে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন শাব্বির। ফেডারেশনের উপদেষ্টা কমিটির অংশ শাব্বিরের মতে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিরুদ্ধে ভারতীয় দলের ছোটরা গোলের প্রচুর সুযোগ তৈরি করছিলেন এবং সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জেতাটা উচিত ছিল তরুণদের। 

শাব্বির বলেন, 'শেষমেশ ১-১ ড্র করাটা খানিকটা হতাশাজনকই ছিল। আমরা কিন্তু ম্যাচ জিততে পারতাম। আমরা দারুণ বিল্ড-আপ করেছিলাম, ছেলেরা পায়ে বল পেলেই প্রচুর সুযোগ তৈরি করছিল। ভারতীয় দল যে গ্রুপে রয়েছে, সেখানে কিন্তু বেশ কঠিন লড়াই হবে। ভিয়েতনাম খুব শক্তিশালী, উজবেকিস্তান, জাপানের দলও দারুণ। তবে এই ম্যাচে আমাকে যে বিষয়টা সবথেকে বেশি প্রভাবিত করেছে, সেটা হল চাপের মুখে পড়েও কিন্তু ভারতীয় দল নিজেদের খেলার ধরন বদলায়নি। বল দখলে রেখে ভাল পাসিং ফুটবল খেলতে সক্ষম হয়েছে ওরা। অহেতুক তাড়াহুড়ো করেনি কেউই। এটা আমার বেশ পছন্দ হয়েছে।'

টুর্নামেন্টের আগে ভারতীয় অনূর্ধ্ব ১৭ দলের প্রস্তুতির জন্য ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে, তাতেও বেশ প্রভাবিত শাব্বির। নিজেদের সময়ের প্রস্তুতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা টেনে তিনি বলেন, 'আমরা যে বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই বছর টুর্নামেন্ট শুরুর আগে বা পরে, আমরা কোনওরকম বাহবাই পায়নি। আমার মনে আছে কলকাতার একটি ক্লাব দলের সকল ফুটবলারকে একটি করে স্যুটকেস দিয়েছিল। ওইটুকুই ব্যাস। তবে এই দলের ক্ষেত্রে তেমনটা হয়নি। ফেডারেশন দলের প্রস্তুতির জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছিল এবং তার ফলাফলও হাতেনাতে টের পাচ্ছে। দলটা ভাল। তাই প্রথম ম্যাচ ড্র হলেও, সেই নিয়ে কিন্তু হতাশ হওয়ার কিন্তু খুব বেশি কারণ নেই।' 

প্রাক্তন ভারতীয় অধিনায়ক ক্লাইম্যাক্স লরেন্সও ভারতের ফলাফলে হতাশ। তিনি বলেন, 'ম্যাচ ড্র করাটা বিষয় নয়। আমি মানছি তিন পয়েন্ট পেলে ভাল হত, তবে দলের পুরো পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল। ওরা শুরুটা ভাল করেছিল এবং ম্য়াচের প্রথমার্ধের আধ ঘণ্টায় বেশি ভাল সুযোগ তৈরি করেছিল। তবে গোটা ম্যাচের কথা বলতে গেলে ভারতীয় দল কিন্তু ভালই খেলেছে এবং পরিকল্পনামাফিক খেলেছে। আমার মনে হয় উজবেকিস্তান, জাপানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ওরা আরও ভাল খেলবে।'

আরও পড়ুন: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
FIFA World Cup Final: আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা
আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা
FIFA World Cup 2026: ১০ গোলের থ্রিলারে মেসিকে পিছনে ফেলে এমবাপের বিশ্বরেকর্ড, তাও সাকার সুবাদে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড
১০ গোলের থ্রিলারে মেসিকে পিছনে ফেলে এমবাপের বিশ্বরেকর্ড, তাও সাকার সুবাদে তৃতীয় স্থান পেল ইংল্যান্ড
Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget