এক্সপ্লোর

Lakshya Sen: তাইওয়ানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে হংকং ওপেনের ফাইনালে পৌঁছলেন লক্ষ্য সেন

Hong Kong Open: হংকংয়ের কলোসিয়ামে আয়োজিত ম্যাচে বিশ্বের ২০ নম্বর লক্ষ্য প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন এদিন। তাইওয়ানের প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতার তৃতীয় বাছাই ছিলেন।

নয়াদিল্লি: হংকং ওপেনের (Hong Kong Open Final 2025) ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ওঠার পথে তিনি হারিয়ে দিলেন তাইওয়ানের প্রতিদ্বন্দ্বী চৌ তিয়ানসেনকে। স্ট্রেট গেমে ২৩-২১, ২২-২০ ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য। খেতাবি লড়াইয়ে ভারতীয় শাটলার মুখোমুখি হবেন চিনের লি সাইফেংয়ের বিরুদ্ধে।

হংকংয়ের কলোসিয়ামে আয়োজিত ম্যাচে বিশ্বের ২০ নম্বর লক্ষ্য প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন এদিন। তাইওয়ানের প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতার তৃতীয় বাছাই ছিলেন। অন্যদিকে লক্ষ্য ছিলেন অষ্টম বাছাই। কিন্তু দুটো গেমেই লক্ষ্যর কাছে আত্মসমর্পণ করেন। 

অন্য়দিকে পুরুষদের ডাবলসে ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি। শনিবার সেমিফাইনাল ম্যাচে ভারতীয় জুটি চাইনিজ তাইপেইয়ের চেন চেং কুয়ান এবং লিন বিং-ওয়েই জুটিকে সরাসরি হারিয়ে দিয়েছেন।

খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ২১-১৭ ও ২১-১৫। চলতি মরশুমে প্রথমবার ফাইনালে পৌঁছলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। খেতাবি লড়াইয়ে চিনের লিয়াং ওয়েই কাং এবং ওয়াং চ্যাং এবং চাইনিজ তাইপেইয়ের ফ্যাং-চিহ লি এবং ফ্যাং-জেন লির মধ্য়ে যাঁরা জিতবেন, তাঁদের বিরুদ্ধে খেলতে নামবেন সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ জুটি। 

ফাইনালে সাত্ত্বিক-চিরাগ চিনের লিয়াং ওয়েই কাং এবং ওয়াং চ্যাং এবং চাইনিজ তাইপেইয়ের ফ্যাং-চিহ লি এবং ফ্যাং-জেন লির মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে। উল্লেখ্য, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভারতীয় জুটি। সাত্ত্বিক-চিরাগ জুটি ২০২২ বিশ্বকাপেও ব্রোঞ্জ পদক পেয়েছিল।

ভারত বনাম পাকিস্তান ম্য়াচ সম্প্রচার বয়কটের দাবি

মিডিয়া ও বিনোদন জগতে কর্মরতদের ৩৬টি অ্যাসোসিয়েশন নিয়ে তৈরি পশ্চিম ভারতের সংস্থা FWIC-র তরফে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সম্প্রচার বন্ধের দাবি তোলা হল। সেই মর্মে তাঁরা প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছে যাতে এই ম্য়াচের সম্প্রচারকে পহেলগাঁও হামলায় নিহত প্রতি অসম্মান ও তাঁদের পরিবারদের প্রতি অসংবেদনশীল বলে দাবি করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ''পাকিস্তানের মদতে এবং পাকিস্তানের দ্বারা ভারত একের পর এক সন্ত্রাসবাদী আক্রমণের শিকার হচ্ছে। এর ফলে আমাদের দেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে এবং বহু পরিবারের কান্নার কারণ হয়ে উঠেছে। প্রতিটি শহীদ ও নিরপরাধ মৃতদের পিছনে রয়েছে সেইসব পরিবার যারা শোকে ডুবেছে। সন্তানহারা বাবা, মা, স্বামীহারা স্ত্রী ও তাঁদের সন্তানদের জীবন চিরতরে তছনছ গয়ে গিয়েছে। শহীদদের বলিদান বা সাধারণ জনগণের অশ্রুজলকে কোনওভাবে অবহেলা করা বা ভোলা সম্ভব নয়।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget