এক্সপ্লোর

দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কের পদ থেকে সরলেন গম্ভীর, নেবেন না ২.৮ কোটি টাকা বেতন

নয়াদিল্লি: আইপিএল-এর মাঝেই দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন গৌতম গম্ভীর। তিনি ২.৮ কোটি টাকা বেতনও নেবেন না বলে জানা গিয়েছে। এবারের আইপিএল শেষ হওয়ার পরেই তিনি ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তাঁর বদলে দিল্লির নয়া অধিনায়ক হলেন শ্রেয়াস আয়ার। আজ দিল্লি ডেয়ারডেভিলসের কোচ রিকি পন্টিং ও সিইও হেমন্ত দুয়াকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করে গম্ভীর বলেছেন, ‘আমি হয়তো সাফল্য পাওয়ার জন্য অতিরিক্ত মরিয়া হয়ে উঠেছিলাম। তার ফলে উল্টোটা হয়েছে। আমি চাপ সামাল দিতে পারিনি। সেটা না পারলে অধিনায়ক হিসেবে দায় নিতেই হবে। আমার মনে হচ্ছে, অধিনায়ক হওয়ার যোগ্য না আমি।’ দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেছেন, ‘গৌতম এই মরসুমে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে বেতন নেবে না বলে জানিয়েছে। ও বাকি ম্যাচগুলি বিনা বেতনে খেলার সিদ্ধান্ত নিয়েছে। গৌতম এমন একজন, যে সম্মানকে সবচেয়ে গুরুত্ব দেয়। ও একজন গর্বিত পারফর্মার। ও নিজেই জানিয়েছে টাকা নেবে না। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পরেই ও অধিনায়কত্ব ছেড়ে দিতে চেয়েছিল।’ এবারের আইপিএল-এ এখন লিগ টেবলে সবার নীচে দিল্লি। ৬টি ম্যাচের মধ্যে মাত্র একটিতেই দলকে জেতাতে পেরেছিলেন গম্ভীর। তিনি নিজেও ব্যাট হাতে সাফল্য পাননি। ৬টি ম্যাচে মাত্র ৮৫ রান করেন তিনি। প্রথম ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৫৫ রান করলেও, দ্বিতীয় ম্যাচে ব্যাট করেননি তিনি। পরের চারটি ম্যাচে যথাক্রমে ১৫, ৮, ৩ ও ৪ রান করেন তিনি। ব্যক্তিগত ও দলের খারাপ ফর্মের জন্য তাঁর উপর চাপ বাড়ছিল। সেই কারণেই পদত্যাগ করলেন বলে মনে করছে ক্রিকেটমহল। এর আগে ২০১০ সালের আইপিএল-এ দিল্লির অধিনায়ক ছিলেন গম্ভীর। সেবার তাঁর দল পঞ্চম স্থানে শেষ করেছিল। ২০১১ থেকে গতবার পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে অবশ্য সাফল্য পান এই বাঁ হাতি ব্যাটসম্যান। তিনি কেকেআর-কে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন করেন। কিন্তু দিল্লিতে ফিরে ব্যর্থ হলেন তিনি।

সেরা শিরোনাম

Duleep Trophy: দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
IND vs SL Live: অর্ধশতরান মিস করলেন জয়সওয়াল, মধ্য়াহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৮৮/২
অর্ধশতরান মিস করলেন জয়সওয়াল, মধ্য়াহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৮৮/২
Yashasvi Jaiswal: আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
Saransh Jain: শতাব্দীর প্রবীণতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সারাংশের
শতাব্দীর প্রবীণতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সারাংশের

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget