এক্সপ্লোর

কোহলি, ধোনিকে আউট করতে চাই, জানালেন কেকেআর-এর তারকা স্পিনার কুলদীপ যাদব

কলকাতা: এবারের আইপিএল শুরু হওয়ার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি ও চেন্নাই সুপারকিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা স্পিনার কুলদীপ যাদব। তিনি জানিয়েছেন, বিরাট ও ধোনিকে আউট করতে চান। শনিবার থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। রবিবার ইডেনে বিরাটের আরসিবি-র মুখোমুখি হবে কেকেআর। ঘরের মাঠে প্রথম ম্যাচ থেকেই ভাল পারফরম্যান্স দেখাতে তৈরি কুলদীপ। নিলামে ৫.৮ কোটি টাকা দিয়ে তাঁকে ধরে রেখেছে কেকেআর। ২৩ বছর বয়সি এই বাঁ হাতি রিস্ট স্পিনার গত দু’টি মরসুমে আইপিএল-এ ১৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কুলদীপ। তবে এবার তিনিই কেকেআর-এর অন্যতম ভরসা। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কুলদীপ বলেছেন, ‘এবারের আইপিএল-এ যদি কোনও ব্যক্তিগত লক্ষ্য নেই বলি, তাহলে মিথ্যা বলা হবে। আমি কোহলি ও ধোনিকে আউট করতে চাই। স্পিনের বিরুদ্ধে ওদের চেয়ে ভাল ব্যাটসম্যান আর নেই। একমাত্র আইপিএল-এই ওদের বিরুদ্ধে বল করার সুযোগ পাওয়া যায়। ওদের সঙ্গে এক দলে থাকার সুযোগ পাওয়া এবং আন্তর্জাতিক স্তরে ওদের বিরুদ্ধে বল করতে না হওয়ায় আমার নিজেকে ভাগ্যবান মনে হয়। তবে এবারের আইপিএল-এ আমি ওদের আউট করতে চাই।’ কুলদীপ, পীযূষ চাওলা ও সুনীল নারিন এবারের আইপিএল-এ কেকেআর-এর তিন স্ট্রাইক বোলার। তা সত্ত্বেও বাড়তি চাপ অনুভব করছেন না কুলদীপ। দলে অনেক খেলোয়াড় আসার ফলেও তাঁদের সুবিধা হবে বলেই মনে করছেন এই স্পিনার। অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার মিচেল স্টার্ক চোটের জন্য এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তাঁর বদলে ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার জেসন হোল্ডারকে নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

সেরা শিরোনাম

NZ vs IND: ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
IND vs NZ Test: দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
Mohammed Siraj: বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা
বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget