এক্সপ্লোর

দেখুন: ধোনির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রায়াডুর রান আউট দেখে হেসে ফেলল চেন্নাই শিবিরই

নয়াদিল্লি: আইপিএলের ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং অম্বাতি রায়াডু। দুজনের ব্যাটিং দাপটে দিল্লিতে ১৩ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল চেন্নাই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে ধোনি-রায়াড়ুর ১০১ রানের পার্টনারশিপই চেন্নাইয়ের জয়ের ভিত গড়ে দিয়েছিল। সোমবার রাতে দিল্লির বিরুদ্ধে ফের ধোনি-রায়াডুর জুটিতে শেষ ছয় ওভারে যোগ হল ৭৯ রান। তবে শেষ ওভারের একেবারে শেষ বলে যা হল তাতে হেসে ফেলল খোদ চেন্নাই শিবিরই। দিল্লির ট্রেন্ট বোল্ট শেষ ওভারে বল করছিলেন। শেষ বলে ব্যাট করছিলেন ধোনি। বাউন্সার দেন বোল্ট। ধোনি পুল করতে যান। কিন্তু বলে ব্যাটের কানায় লেগে পিছন দিকে চলে যায়। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে কঠিন ক্যাচ ধরার চেষ্টা করলেও সফল হননি উইকেটরক্ষক ঋসভ পন্ত। এ সব ঘটনার মধ্যেই রায়াডু একটা রান চুরি করে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ধোনির সেই ইচ্ছে ছিল না। রায়াডু স্টাইকিং প্রান্তে পৌঁছে গেলে ধোনি তাঁকে ফেরত পাঠান। কিন্তু অন্য প্রান্তে তিনি পৌঁছনোর আগেই বোল্টের থ্রো-তে রান আউট হয়ে যান তিনি। ওই সময়ই ক্যামেরা ঘোরে চেন্নাইয়ের ডাগ-আউটের দিকে। স্টিফেন ফ্লেমিং ও ডোয়েন ব্র্যাভো পুরো ঘটনায় হেসে ফেলতে দেখা যায়। ধোনি ২২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। চেন্নাই চার উইকেটে ২১১ রানের বিশাল স্কোর খাড়া করে। ৪১ রানের ইনিংস রায়াডুকে অরেঞ্জ ক্যাপের লড়াই এগিয়ে রেখেছে। আট ম্যাচে ৪৬.২৫ গড়ে ১৫৬.১১ স্টাইক রেটে তাঁর সংগ্রহ ৩৭০ রান। অন্যদিকে, আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী পাঁচজনের তালিকায় উঠে এলেন ধোনি। সর্বোচ্চ গড়ের তালিকায় সেরা ১০ জনের মধ্যে প্রথম স্থানে ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর গড় ৭১.৫০, স্ট্রাইক রেট ১৬৯.২৩।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত জর্জ মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত জর্জ মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget