এক্সপ্লোর

IPL 2020: 'অন্তঃস্বত্ত্বা মহিলার জন্য একটু বেশিই উত্তেজক', বিরাটবাহিনীর জয়ের পর পোস্ট অনুষ্কার

এর আগেও সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পর বিরাট-ঘরণী সেলিব্রেশনের ছবি শেয়ার করেন। তখন তিনি লিখেছিলেন, উইনিং স্টার্ট।

দুবাই: কোভিড আতঙ্কে অনেক দেরিতে শুরু হয়েছে আইপিএল। শূন্য গ্যালারি। গ্যালারি থেকে ডাগ আউট --- কোথায় সেই উত্তেজনা পারদ। মেক্সিকান ওয়েভ নেই। নেই চিয়ার লিডারদের লাস্য। তবু ম্যাচের উত্তেজনা এতটুকু কমেনি। ক্লাইম্যাক্স গড়িয়েছে সুপার ওভার পর্যন্ত। সোমবারের ম্যাচে প্রায় সিংহের মুখ থেকে শিকার ছিনিয়ে নিয়েছে ব্যাঙ্গালোর। প্রায় জয় তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ঈশান কিষাণ ৫৮ বলে ৯৯ রান করে আউট হয়ে যাওয়ার পর ম্যাচ টাই করেন কাইরন পোলার্ড। এরপরও অবশ্য সুপার ওভারে জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতান বিরাট। সেই মুহূর্তের উত্তেজনা ইনস্টাগ্রামে সকলের সঙ্গে ভাগ করে নেন অনুষ্কা। IPL 2020: 'অন্তঃস্বত্ত্বা মহিলার জন্য একটু বেশিই উত্তেজক', বিরাটবাহিনীর জয়ের পর পোস্ট অনুষ্কার অনুষ্কা লেখেন, “ উফ! একজন অন্তঃস্বত্ত্বা মহিলার জন্য একটু বেশিই উত্তেজক  ম্যাচ। কী অসাধারণ টিম! '' ম্যাচ শেষের সেলিব্রেশনের কোলাজও শেয়ার করেন মিসেস কোহলি। এর আগেও সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পর বিরাট-ঘরণী সেলিব্রেশনের ছবি শেয়ার করেন। তখন তিনি লিখেছিলেন, উইনিং স্টার্ট। গত অগাস্টেই মা হতে চলার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। লেখেন ২০২১ ই আসতে চলেছে তাঁদের সন্তান। ইদানীং বেবি বাম্প সহ বেশ কিছু ছবিও শেয়ার করেন অনুষ্কা। IPL 2020: 'অন্তঃস্বত্ত্বা মহিলার জন্য একটু বেশিই উত্তেজক', বিরাটবাহিনীর জয়ের পর পোস্ট অনুষ্কার সম্প্রতি বিরাট-অনুষ্কাকে নিয়ে করা গাওস্করের একটি মন্তব্যে বিতর্ক ছড়ায়। মন্তব্যটিকে 'কুরুচিকর' বলেন বিরাট ঘরণী। কিন্তু সেই নিয়ে পাল্টা আক্রমণের সম্মুখীন হতে হয় তাঁকে। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে নিজের মন্তব্যে ব্যাখা দিয়ে গাওস্কর বলেছেন, লোকজন তাঁর বক্তব্য ভুল বুঝেছেন এবং ভুলভাবে উদ্ধৃত করছেন। এরফলেই বিতর্কের সূত্রপাত। কোহলির পারফরম্যান্স নিয়ে অনুষ্কাকে আগেও অনুষ্কাকে কাঠগড়ায় তোলা হয়েছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে গাওস্কর বলেন,  এমন কথা উঠলে   তিনি এমনও বলেছেন যে,  কোহলি সেঞ্চুরি করলে সেই কৃতিত্ব কেউ অনুষ্কাকে তো দেয় না। লিটল মাস্টার আরও বলেছেন, বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের যাওয়ার অনুমতির ব্যাপারে তিনি সর্বদাই সওয়াল করে এসেছেন। গাওস্কর বলেন, তাঁর কথার অপব্যাখ্যা করা হয়েছে। তিনি শুধুমাত্র বলতে চেয়েছেন যে, লকডাউনের সময় প্লেয়াররা ঠিকঠাক অনুশীলন করতে পারেননি। মুম্বইয়ে হাউসিং কমপ্লেক্সে অনুষ্কার সঙ্গে কোহলির টেনিস বল ক্রিকেট  খেলার ঘটনা উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন।

সেরা শিরোনাম

East Bengal vs Mohun Bagan: এডমান্ডের হ্যাটট্রিক, ডুরান্ড ফাইনালে প্রথমার্ধ শেষেই মোহনবাগানের বিপক্ষে ৪-১ এগিয়ে ইস্টবেঙ্গল
এডমান্ডের হ্যাটট্রিক, ডুরান্ড ফাইনালে প্রথমার্ধ শেষেই মোহনবাগানের বিপক্ষে ৪-১ এগিয়ে ইস্টবেঙ্গল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget