এক্সপ্লোর

Delhi Capitals Captain: দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ

Rishabh Pant appointed as the captain of Delhi Capitals: শ্রেয়স আয়ার চোট পেয়ে ছিটকে যাওয়ায় অধিনায়ক নির্বাচিত হলেন ঋষভ পন্থ।

নয়াদিল্লি: এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচিত হলেন ঋষভ পন্থ। ভারত-ইংল্যান্ড সিরিজে কাঁধে চোট পাওয়ায় অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে শ্রেয়স আয়ারকে। ফলে এবারের আইপিএল-এ তিনি খেলতে পারবেন না। সেই কারণেই পন্থকে অধিনায়ক নির্বাচিত করা হল। ২৩ বছর বয়সি এই উইকেটকিপার ও বাঁ হাতি ব্যাটসম্যান এর আগে দিল্লি রাজ্য দলকে নেতৃত্ব দিয়েছেন। এবার আইপিএল-এ অধিনায়ক হিসেবে তাঁর অভিষেক হতে চলেছে।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত পন্থ। তিনি বলেছেন, ‘দিল্লিতেই আমি বেড়ে উঠেছি। এখানেই ৬ বছর আগে আইপিএল-এ আমার যাত্রা শুরু হয়। এই দলকে নেতৃত্ব দেওয়া আমার স্বপ্ন ছিল। আজ আমার সেই স্বপ্নপূরণ হল। আমাদের দলের কর্ণধারের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা আমাকে এই ভূমিকা পালন করার যোগ্য বলে মনে করেছেন। অসাধারণ কোচিং স্টাফ, সিনিয়র খেলোয়াড়রা থাকায় সুবিধা হবে। দিল্লি ক্যাপিটালসের হয়ে আমার সেরাটা দেওয়ার জন্য আর তর সইছে না।’

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং বলেছেন, ‘শ্রেয়সের নেতৃত্বে গত দুই মরসুম অবিশ্বাস্য ছিল। ফল দেখলেই সেটা বোঝা যায়। এবার তরুণ ঋষভের সামনে দুর্দান্ত সুযোগ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দারুণ পারফরম্যান্সের পর ও আইপিএল-এ খেলতে নামছে। ফলে নতুন ভূমিকা পালন করার জন্য ও আত্মবিশ্বাস পাবে। ওর সামনে এখন অনেক দায়িত্ব। কোচিং গ্রুপ ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছে।’

শ্রেয়স বলেছেন, ‘আমি কাঁধে চোট পাওয়ার পর এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের একজন নেতা দরকার ছিল। আমার কোনও সন্দেহ ছিল না, ঋষভই এই দায়িত্ব পালন করার জন্য সেরা ব্যক্তি। ওর জন্য আমার শুভেচ্ছা রইল। দলকে প্রচণ্ড মিস করব। তবে সবসময় দলের জন্য গলা ফাটাব।’

এবারের আইপিএল শুরু হচ্ছে ৯ এপ্রিল। পরের দিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Eden Gardens: আইপিএলের সেরা মাঠ, কোহলিদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ইডেন গার্ডেন্স পেল ৫০ লক্ষ টাকা
আইপিএলের সেরা মাঠ, কোহলিদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ইডেন গার্ডেন্স পেল ৫০ লক্ষ টাকা
Arjun Tendulkar: অর্জুনকে ঘিরে সমর্থকদের সেলফি তোলার আবদার, জবাবে জুনিয়র তেন্ডুলকরের কর্মকাণ্ডের ভিডিও হল ভাইরাল
অর্জুনকে ঘিরে সমর্থকদের সেলফি তোলার আবদার, জবাবে জুনিয়র তেন্ডুলকরের কর্মকাণ্ডের ভিডিও হল ভাইরাল
RCB IPL Champion: কোহলির ব্যাটে ফের আইপিএল জয় আরসিবির, স্পর্শ করল সিএসকে-মুম্বইয়ের রেকর্ড
কোহলির ব্যাটে ফের আইপিএল জয় আরসিবির, স্পর্শ করল সিএসকে-মুম্বইয়ের রেকর্ড
IPL Final Live: কোহলির উইনিং শটে মাত্র তৃতীয় দল হিসাবে নাগাড়ে দুই মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি
কোহলির উইনিং শটে মাত্র তৃতীয় দল হিসাবে নাগাড়ে দুই মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget