এক্সপ্লোর

CSK : বিসিসিআই-এর ছাড়পত্র, পরের সপ্তাহেই সংযুক্ত আরব আমিরশাহির পথে CSK

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। এই পরিস্থিতিতে আইপিএল ফ্রাঞ্চাইজিদের সংযুক্ত আরব আমিরশাহি যাওয়ার অনুমতি দিল বিসিসিআই।

নয়া দিল্লি : আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। এই পরিস্থিতিতে আইপিএল ফ্রাঞ্চাইজিদের সংযুক্ত আরব আমিরশাহি যাওয়ার অনুমতি দিল বিসিসিআই। ১০ অগাস্টের পর সেদেশে যাওয়া যাবে বলে জানানো হয়েছে। এদিকে অনুমতি পাওয়ার পর পরের সপ্তাহেই দুবাই যাওয়ার  পরিকল্পনা করেছে চেন্নাই সুপার কিংস। সংবাদ সংস্থা এএনআই-কে সিএসকে-র সিইও কাশি বিশ্বনাথন জানান, অগাস্টের ১৪ অথবা ১৫ করে দুবাইয়ে পৌঁছাবে দল। 

সংযুক্ত আরব আমিরশাহিতে হবে আইপিএলের বাকি ৩১ ম্যাচ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স।

এর আগে করোনা আবহের মধ্যেই শুরু হয়েছিল টুর্নামেন্ট। কিন্তু পরপর অনেক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিসিআই। এই নিয়ে পরে বিস্তর আলোচনাও হচ্ছিল যে আদৌ পরবর্তীতে এই আইপিএল আয়োজন করা হবে কি না। 

গত বছর আমিরশাহিতে আয়োজন করা হয়েছিল আইপিএল। করোনা আবহেও গত আইপিএল দুবাইয়ে আয়োজন হওয়ার পর প্রশংসা কুড়িয়েছিল। এরপর থেকেই প্রশ্ন উঠছিল যে এবারও তাহলে আমিরশাহিতেই আয়োজন করা হোক আইপিএল। কিন্তু বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ভীষণভাবে চেয়েছিলেন যাতে দেশের মাটিতেই আইপিএল আয়োজন করা যায়। এরপরই বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আমিরশাহিতেই আইপিএলের বাকি ম্যাচ আয়োজিত হবে।

দুবাই, আমিরশাহি ও শারজাতে ম্যাচগুলো আয়োজিত হবে। দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হবে আগামী ১৫ অক্টোবর। এর আগে ১০ অক্টোবর প্রথম কোয়ালিফায়ার ম্যাচও হবে দুবাইয়ে। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৩ অক্টোবর। 

উল্লেখ্য, করোনা অত্যাধিক বেড়ে যাওয়ায় গত ৪ মে টুর্নামেন্ট স্থগিত করে দিতে বাধ্য হন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলের দ্বিতীয় পর্বে বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে বলে আশাবাদী বোর্ড। আসলে সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই কোনও দেশ যদি তাঁদের প্লেয়ারদের ছাড়তে রাজি না হয়, সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে একটা। প্রথম পর্বে মোট ২৯টি ম্যাচ হয়েছিল আইপিএলের। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ZIM Vs IND Live: জিম্বাবোয়ের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, একাদশে বড় চমক
জিম্বাবোয়ের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, একাদশে বড় চমক
Argentina vs Spain: ১০ বছরের নির্বাসন এড়াতে ফাইনাল হারতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা! অডিও রেকর্ড ঘিরে চাঞ্চল্য
১০ বছরের নির্বাসন এড়াতে ফাইনাল হারতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা! অডিও রেকর্ড ঘিরে চাঞ্চল্য
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনাল শেষে পারেডেসের আচরণ নিয়ে বিতর্কের ঝড়, তবে ধাক্কা খাওয়া গাভির গলায় উল্টোসুর
বিশ্বকাপ ফাইনাল শেষে পারেডেসের আচরণ নিয়ে বিতর্কের ঝড়, তবে ধাক্কা খাওয়া গাভির গলায় উল্টোসুর
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget