এক্সপ্লোর

IPL 2021: আইপিএলে অংশ নিতে আমিরশাহি উড়ে গেল দিল্লি ক্যাপিটালস

শনিবারই আইপিএলের দ্বিতীয় লেগে খেলতে আমিরশাহির পাড়ি দিয়েছে দিল্লি। নিজেদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস। শ্রেয়স আইয়ার আগেই আমিরশাহিতে পৌঁছে গিয়েছেন।

নয়াদিল্লি: অধিনায়ক শ্রেয়স আইয়ার আগেই পৌঁছে গিয়েছিলেন। এবার আমিরশাহির উদ্দেশে রওনা দিল দিল্লি ক্যাপিটালস শিবির। শনিবারই আইপিএলের দ্বিতীয় লেগে খেলতে আমিরশাহির পাড়ি দিয়েছে দিল্লি। নিজেদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দিল্লি ক্যাপিটালসের ইনস্টাগ্রাম পোস্টে ক্যাপশনে লেখা হয়েছে, 'ফির সে উড চলা। আমরা আমিরশাহি পাড়ি দিলাম।'

এর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে শনিবারই দিল্লি ক্যাপিটালস শিবির আমিরশাহির উদ্দেশে পাড়ি দেবে। সেই মতোই এদিন আরবদেশে আইপিএলের দ্বিতীয় লেগ খেলতে উড়ে গেল দিল্লি ক্য়াপিটালস। অধিনায়ক শ্রেয়স আইয়ার ও ফিটনেস কোচ এরমধ্যেই আমিরশাহিতে রয়েছেন। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে প্রথম স্থানে রয়েছে দিল্লি। শনিবার দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রা, ললিত যাদব, লুকমান মেরিওয়ালা, রিপল প্যাটেল ও বিঞ্চু বিনোদ এদিন উড়ে গেলেন আমিরশাহির উদ্দেশে। দিল্লি ক্যাপিটালসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'বিসিসআইয়ের নিয়ম মেনে দলের সব সদস্যরাই কোয়ারেন্টাইনে থাকবেন।'

এরমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পৌঁছে গিয়েছে আমিরশাহিতে। তারা অনুশীলনও শুরু করে দিয়েছে। ধোনি সহ চেন্নাই সুপার কিংসের সব ক্রিকেটাররাই নিজেদের পরিবারের সঙ্গে দুবাই উড়ে গেলেন গত ১৩ অগাস্ট। সিএসকে একটি ছবি পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে ধোনি, রায়না, উথাপ্পা, দীপক চাহার প্রত্যেককেই। গত ৫ মে আইপিএল মাঝপথেই স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। করোনার বাড়বাড়ন্তের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। কিন্তু গত মাসেই আবার টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সূচি ঘোষণা করেছে বোর্ড। সেখানে জানানো হয়েছে, বাকি ৩১ ম্যাচ ২৭ দিনে আয়োজিত হবে। আগামী ১৯ সেপ্টেম্বর আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। 

এদিকে আমিরশাহিতে এবার আইপিএলে করোনাবিধি সহ আরও বিভিন্ন রকম কঠোরতা অবলম্বন করা হচ্ছে ক্রিকেটারদের শারীরিক সুস্থতার কথা ভেবে। বোর্ডের তরফে ৪৬ পাতার একটি রিপোর্ট পেশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ত্রিকেটারদের শারীরিক সুরক্ষার কথা ভেবে নতুন নিয়ম করা হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সবাইকেই জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগে ৬ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়াও ১৪ টি জৈব সুরক্ষা বলয় গড়ে তোলা হবে। 

 

সেরা শিরোনাম

IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget