এক্সপ্লোর

Ipl 2021: আরসিবির বিরুদ্ধে একপেশে জয়, ড্রেসিংরুমে খোশমেজাজে বরুণ, গিলরা

Ipl 2021: টার্বুনেটর আবার রাসেলের সঙ্গেও খুনসুটি করলেন। ব্যাট হাতে এদিন ঝড় তুলতে না পারলেও বল হাতে দুর্দান্ত বোলিং করলেন রাসেল।

দুবাই: আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে কেকেআর। বিরাট কোহলির আরসিবিকে হেলায় ৯ উইকেটে হারিয়ে দিয়েছে অইন মর্গ্যান, দীনেশ কার্তিকরা। মাত্র ১০ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেলেন নাইটরা। ৯ উইকেটে তারা হারাল আরসিবিকে।

আর ম্যাচে জয়ের পরই ড্রেসিংরুমে খোশমেজাজে ধরা দিলেন নাইট তারকারা। ম্যাচের নতুন তারকা বেঙ্কটেশ আইয়ারকে জড়িয়ে ধরলেন হরভজন সিংহ। টার্বুনেটর আবার রাসেলের সঙ্গেও খুনসুটি করলেন। ব্যাট হাতে এদিন ঝড় তুলতে না পারলেও বল হাতে দুর্দান্ত বোলিং করলেন রাসেল। তিনি বলেন, 'ওয়েল ডান বেঙ্কি। অসাধারণ পারফরম্যান্স গিল। ঠিক এমনই একটা শুরু আমরা চেয়েছিলাম। শেষটা এমনই চাই। এদিনের পারফরম্যান্স উচ্চমানের ছিল। সবকিছু আমাদের পক্ষে গিয়েছে। বোলিং-ফিল্ডিং কোনও কিছু নিয়েই প্রশ্ন তােলা যাবে না।'

কোচ ব্রেন্ডন ম্যাকালাম ও ক্যাপ্টেন মর্গ্যানকেও দেখা গেল দলের প্লেয়ারদের করতালি দিয়ে অভিবাদন জানাতে। কোচ বলেন, 'দুর্দান্ত পারফরম্যান্স দলের প্রতিটি ছেলের।' ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়াও আন্দ্রে রাসেলও ৩ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ২ জনের বোলিং পারফরম্যান্সই মূলত দলকে জয় এনে দিতে সাহায্য করেছে। রাসেল বলেন, 'সামনে আরও ৬ টি ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোতেও আমাদের দারুণ পারফরম্যান্স করতে হবে। একই ফল করতে হবে।'

আইপিএলে নতুন নজির গড়ল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বলের হিসাবে সবচেয়ে বড় জয় শাহরুখ খান-জুহি চাওলার দলের। ৬০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল কেকেআর। এর আগে ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৭ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিলেন নাইটরা। তবে সোমবারের বিরাট কোহলির বাহিনীকে হারিয়ে সেই রেকর্ড ছাপিয়ে গেল কেকেআর।

পয়েন্ট টেবিলেও কিছুটা অক্সিজেনের সন্ধান পেলেন নাইটরা। বহুমূল্য ২ পয়েন্ট ঘরে তুলল কেকেআর। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচ নম্বরে উঠে এল শাহরুখের দল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR Jersey: আইপিএলের আগে চমক কেকেআরের, কেমন হল শাহরুখ খানের দলের নতুন জার্সি?
আইপিএলের আগে চমক কেকেআরের, কেমন হল শাহরুখ খানের দলের নতুন জার্সি?
Sourav On Gambhir: আরও কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গম্ভীরকে? সতর্কবার্তায় কী বললেন সৌরভ?
আরও কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গম্ভীরকে? সতর্কবার্তায় কী বললেন সৌরভ?
IPL 2026: আইপিএলে যোগ দেওয়ায় আইনি ব্যবস্থা! কেকেআরের ক্রিকেটারকে বিরাট হুঁশিয়ারি পাকিস্তানের
আইপিএলে যোগ দেওয়ায় আইনি ব্যবস্থা! কেকেআরের ক্রিকেটারকে বিরাট হুঁশিয়ারি পাকিস্তানের
IPL 2026: কোহলি না পাতিদার? আইপিএলে আরসিবি-র অধিনায়ক হিসাবে কাকে পছন্দ কোচ কার্তিকের?
কোহলি না পাতিদার? আইপিএলে আরসিবি-র অধিনায়ক হিসাবে কাকে পছন্দ কোচ কার্তিকের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget