এক্সপ্লোর

IPL Successful Teams Update: কিছুদিন পরেই আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু, দেখে নিন কোন দল টুর্নামেন্টে সবচেয়ে সফল

IPL 2021: আরবদেশে এবার ফের টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব আয়োজিত হতে চলেছে। প্রথম ম্য়াচে মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।

আমিরশাহি: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএলের দ্বিতীয় পর্ব। টুর্নামেন্টের ১৪ তম সংস্করণের প্রথম পর্ব ভারতের মাটিতে হয়েছিল। কিন্তু মাঝপথেই করোনার প্রকোপ এতটাই বেড়ে যায় যে টুর্নামেন্ট স্থগিত করে দিতে হয়। আরবদেশে এবার ফের টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব আয়োজিত হতে চলেছে। প্রথম ম্য়াচে মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল ২ দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians)। ২০০৮ থেকে শুরু হওয়া টুর্নামেন্ট এই মরসুমে ১৪ তম বছরে পা দিল। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন দল টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল --

মুম্বই ইন্ডিয়ান্স: মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল। এখনও পর্যন্ত এই দলটি মোট ৪ বার টুর্নামেন্টের খেতাব জিতেছে। ২০১৩ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই। এরপর থেকে ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে খেতাব জেতে রোহিত শর্মার দল। এছাড়াও ২ বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাবও জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছে মুম্বই শিবির। প্লে অফে জায়গা করে নিয়েছে মুম্বই ২০১০, ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৪ মরসুমে। আইপিএলের ইতিহাসে মোট ১৮৫ ম্যাচ খেলে ১০৫ ম্যাচে জয় পেয়েছে মুম্বই।

চেন্নাই সুপার কিংস: টুর্নামেন্টে দ্বিতীয় সফল দল হল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে টুর্নামেন্টে আইপিএল দলটি ৩বার খেতাব জিতেছে। ২ বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাবও রয়েছে চেন্নাইয়ের ঝুলিতে। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা দলও মানা হয় সিএসকে শিবিরকে। ১২ বারের মধ্যে রেকর্ড ৮ বার তাঁরা প্লে অফে জায়গা করে নিয়েছে। মোট ১৬৫ ম্যাচ খেলেছে তারা। এরমধ্য়ে জয় পেয়েছে মোট ১০০ ম্যাচ। দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন সুরেশ রায়না। দলের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও অশ্বিন এই মুহূর্তে সিএসকেতে খেলেন না। তিনি এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের সদস্য। 

কলকাতা নাইট রাইডার্স: টুর্নামেন্টের তৃতীয় সফল দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে মোট ২ বার টুর্নামেন্টে জয় পেয়েছে কেকেআর। ২০১২ ও ২০১৪ মরসুমে টুর্নামেন্টে জয় ছিনিয়ে নেয় কলকাতা। ২ বারই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের নেতৃত্বে জয় পেয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন দলটি। এছাড়াও ২০১১, ২০১৬, ২০১৭ ও ২০১৮ মরসুমে প্লে অফে পৌঁছেছে নাইটরা। আইপিএলের ইতিহাসে টানা ১৪ ম্যাচ জয়ের নজিরও রয়েছে কেকেআরের ঝুলিতে। ১৮২ ম্যাচের মধ্যে মোট ৯২ ম্যাচে জয় পেয়েছে কলকাতা এখনও পর্যন্ত আইপিএলে। 

এছাড়া রাজস্থান রয়্যালস ২০০৮ সালে ও সানরাইজার্স হায়দরাবাদ ২০১৬ সালে আইপিএলে জয় পায়। কিন্তু বাকি দলগুলো এখনও পর্যন্ত একবারও টুর্নামেন্টে জয় ছিনিয়ে নিতে পারেনি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

R Ashwin: ৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
Commonwealth Games 2026: করছেন পিএইচডি, রয়েছে ৩ বছরের ছোট্ট ছেলে, কমনওয়েলথে ব্রোঞ্জ জিতে নজির সীমা কালিরামনার
করছেন পিএইচডি, রয়েছে ৩ বছরের ছোট্ট ছেলে, কমনওয়েলথে ব্রোঞ্জ জিতে নজির সীমা কালিরামনার
Jasprit Bumrah: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সুখবর পেল ভারত, ফিটনেস পরীক্ষায় পাশ ভয়ঙ্কর পেসার
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সুখবর পেল ভারত, ফিটনেস পরীক্ষায় পাশ ভয়ঙ্কর পেসার
FIFA World Cup: বিতর্কে তোলপাড় হওয়ার পরই বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফিফা, বিবৃতি দিয়ে কী ঘোষণা করল?
বিতর্কে তোলপাড় হওয়ার পরই বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফিফা, বিবৃতি দিয়ে কী ঘোষণা করল?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget