এক্সপ্লোর

IPL 2023: অর্জুনের হাত ধরেই এগোচ্ছে তেন্ডুলকর-নামা, শুভেচ্ছা সৌরভ, শাহরুখের

Arjun Tendulkar: নিজের অভিষেক ম্যাচে কেকেআরের বিরুদ্ধে দুই ওভার বল করে ১৭ রান খরচ করেন অর্জুন তেন্ডুলকর।

কলকাতা: তিন বছরের লম্বা অপেক্ষা। অবশেষে গত রবিবার, ১৬ এপ্রিল সেই অপেক্ষার অবসান ঘটল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের (MI vs KKR) হয়ে নিজের আইপিএল অভিষেক ঘটান অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। মুম্বই অধিনায়ক রোহিত শর্মাই অর্জুনের হাতে ক্যাপ তুলে দেন। সেই ক্যাপ পেয়ে আবেগে ভাসেন সচিন-পুত্র। 

অপেক্ষার অবসান

তিন বছরের লম্বা অপেক্ষা। অবশেষে গত রবিবার, ১৬ এপ্রিল সেই অপেক্ষার অবসান ঘটল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের (MI vs KKR) হয়ে নিজের আইপিএল অভিষেক ঘটান অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। মুম্বই অধিনায়ক রোহিত শর্মাই অর্জুনের হাতে ক্যাপ তুলে দেন। সেই ক্যাপ পেয়ে আবেগে ভাসেন সচিন-পুত্র। 

বিগত কয়েক মরসুম ধরে বারংবারই প্রশ্ন উঠছিল কবে মুম্বইয়ের জার্সিতে আইপিএল খেলতে দেখা যাবে অর্জুনকে। দলের সঙ্গে থাকলেও, দুই মরসুমের সবক'টি ম্যাচ অর্জুনকে বেঞ্চে বসেই কাটাতে হয়। কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটে রবিবারই। একদা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ওয়াংখেড়ে মাতাতেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সেই ওয়াংখেড়েতেই অর্জুনের অভিষেক ঘটে। যদিও সচিন নিজেও চান না যে, অর্জুনকে কেউ সচিন-পুত্র হিসাবে চিনুক। অর্জুন নিজেও চান নিজের দক্ষতায় প্রতিষ্ঠা পেতে। নিজের প্রথম আইপিএল ম্যাচে বাঁ-হাতি ফাস্ট বোলার অর্জুন দুই ওভার হাত ঘুরিয়ে ১৭ রান খরচ করেন।

মুম্বইয়ের ডাগ আউট বসেই নিজের ছেলের আইপিএল অভিষেক দেখেন সচিন। তিনি বর্তমানে মুম্বইয়ের ম্যানেজমেন্টের অঙ্গ। তিনি তো মাঠে উপস্থিত ছিলেনই, স্ট্যান্ডে ভাই অর্জুনের হয়ে গলা ফাটাতে উপস্থিত ছিলেন বোন সারা তেন্ডুলকরও। বাবা কিংবদন্তি ব্যাটার। ছেলে কিন্তু পেসার অলরাউন্ডার। বল করতে যখন রান আপ ধরে দৌড়চ্ছেন, গোটা গ্যালারি গর্জন করছে, অর্জুন... অর্জুন... একটা সময় গোটা ক্রিকেটবিশ্ব স্যাচিন... স্যাচিন গর্জনে অভ্যস্ত ছিল। রবিবার দেখা গেল জুনিয়র তেন্ডুলকরকে নিয়ে উচ্ছ্বাসের ছবি।

মুম্বইয়ের ক্রিকেটার। সচিন ছেলের জন্য কোচ করেছিলেন বন্ধু সুব্রত বন্দ্যোপাধ্যায়কে। যিনি এখন সিনিয়র নির্বাচকও। ভারতীয় ক্রিকেটে উমেশ যাদবের মতো তারকার উত্থান হয়েছে সুব্রতর হাত ধরে। তবে মুম্বইয়ের সিনিয়র দলে সুযোগ না হওয়ায় গোয়ায় পাড়ি দেন অর্জুন। রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে খেলেছেন। এবার আইপিএলেও খেলে ফেললেন তিনি।

কলকাতা: প্রসঙ্গত, সচিন-অর্জুনই প্রথম বাবা-ছেলে জুটি যারা উভয়েই আইপিএলে খেলেছেন। তাও আবার একই দলের হয়ে। এই ম্যাচের পর স্বাভাবিকভাবেই খানিকটা আবেগাপ্লুত 'ক্রিকেট ঈশ্বর'। তিনি ২৩ বছর বয়সি পুত্রের আইপিএল অভিষেক নিয়ে বলেন, 'এই গোটা অভিজ্ঞতাটাই আমার কাছে ভীষণ নতুন। এর আগে আমি কখনও ওকে সরাসরি খেলতে দেখিনি। আমি চাই ও যাতে কোনওরকম চাপ অনুভব না করে, স্বাধীনভাবে নিজের স্বাভাবিক খেলাটা খেলে। আমি ড্রেসিংরুমে বসে ছিলাম। মাঠের বড় স্ক্রিনে ও আমাকে দেখে বাড়তি চাপ অনুভব করুক, এমনটা আমি একেবারেই চাই না। আমি চাই যে কোনও পরিস্থিতিতে ও যেন নিজের পরিকল্পনামাফিক খেলাটা খেলে।'

শুভেচ্ছার ঢল

প্রসঙ্গত সচিন-পুত্রের অভিষেকে উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের বর্তমান ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। তিনিও অর্জুনকে শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'অর্জুনকে মুম্বইয়ের হয়ে খেলতে দেখে আমি খুবই খুশি। ওর বাবা নিঃসন্দেহে খুবই খুশি হবে। ওকে অনেক অনেক শুভেচ্ছা।' 

 

অর্জুনের অভিষেকে তাঁকে শুভেচ্ছা জানান কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানও (Shahrukh Khan)। তিনি লেখেন, 'আইপিএল অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি টুর্নামেন্ট। কিন্তু দিনের শেষে একজন বন্ধুর ছেলে (অর্জুন তেন্ডুলকর) যখন সুযোগ পায়, তখন নিঃসন্দেহে আনন্দটা অনেকটা বেশিই হয়। সচিনের জন্য এটা নিশ্চয়ই দারুণ গর্বের এবং অর্জুনকে অনেক শুভেচ্ছা।' 

 

বাবা কিংবদন্তি। ২৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ছেলের সবে আইপিএলে অভিষেক হল। জাতীয় দলে সুযোগ পেতে এখনও অনেকটা রাস্তা পেরতে হবে। পারবেন অর্জুন? সময়ই এর উত্তর দেবে।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget