এক্সপ্লোর

IPL 2023: অবিকল একই বোলিং অ্যাকশন! সিএসকে-কে ম্যাচ জেতানো 'বেবি মালিঙ্গা'-কে চিনে নিন

RCB vs CSK: আরসিবির বিরুদ্ধে জয়ে সিএসকের হয়ে দুই দুইটি উইকেট নেন 'বেবি মালিঙ্গা'।

বেঙ্গালুরু: বোলিং-অ্যাকশন অবিকল লাসিথ মালিঙ্গার মতো। ঠিক যেমন একসময় মালিঙ্গার বলে ব্যাটাররা হাবুডুবু খেত, অনেকটা তেমনভাবেই সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাটারদেরও বিপাকে ফেললেন এক তরুণ শ্রীলঙ্কান ফাস্ট বোলার। তবে তিনি মালিঙ্গার মতো মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামেননা, খেলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে। কে তিনি? তিনি হলেন শ্রীলঙ্কার তরুণ তারকা মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)।

তুরুপের তাস

২০ বছর বয়সি এই তরুণ ফাস্ট বোলারই গতকাল আরসিবির বিরুদ্ধে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) তুরুপের তাস হয়ে উঠেছিলেন। ৩ ওভারে আরসিবির জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রানের। এই সময়ে এই লঙ্কান তরুণের দিকেই বল জুড়ে দেন ধোনি। ১৮তম ওভারে পাথিরানা মাত্র চার রান খরচ করেন এবং ২০তম ওভারে ১১রানের বিনিময়ে একটি উইকেটও নেন পাথিরানা। শাহবাজ আমেদকে ১২ রানে সাজঘরে ফেরত পাঠান তিনি। পাথিরানার দুরন্ত বোলিংয়ে ভর করেই আট রানে আরসিবিকে পরাস্ত করে সিএসকে।

২০২১ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও কিন্তু পাথিরানার পারফরম্যান্স বেশ চমকপ্রদ ছিল। তিনি ওই টুর্নামেন্টে ৬.১৬ ইকোনমিতে চার ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন। তবে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার সবে শুরু হয়েছে। শ্রীলঙ্কান তরুণ এখনও পর্যন্ত মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে গত বছরের অগাস্টেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান তিনি। এমনকী, গত বছর যখন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর আইপিএল অভিষেক ঘটেছিল, সেই সময় তিনি প্রথম শ্রেণির একটি ম্যাচও খেলেননি।

ধোনির প্রশংসা

সেই ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন তরুণ ফাস্ট বোলার। কালকে চাপের মুখে দুরন্ত বোলিং করে তিনি কিন্তু প্রমাণ করে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। আইপিএল অভিষেকের পর কিন্তু পাথিরানাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলন ধোনি। সিএসকে অধিনায়ক সেই সময় বলেছিলেন, 'ও ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে। আর ওর যা বোলিং অ্যাকশন, তাতে সহজে বল বোঝাটাও বেশ কঠিন। তাই ওর বিরুদ্ধে একটু দেখেশুনেই খেলতে হয়। যেহেতু ওর বল বুঝতে একটু বেশি সময় লাগে এবং ও বেশ গতিতে বল করে, তাই জন্যই ওর বিরুদ্ধে ব্যাট করাটা খুব কঠিন হয়ে যায়।' মালিঙ্গা দীর্ঘদিন আইপিএলের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। 'বেবি মালিঙ্গা' (Baby Malinga) এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: আরসিবি-সিএসকে ম্যাচ শেষে মাঠের ধারেই খোশমেজাজে আড্ডা দিলেন ধোনি-কোহলি, ভাইরাল ভিডিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget